ছোট বেলার অনেক স্মৃতি! গাজনের মেলায় হাজির আট থেকে আশি
আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার যুগে অনেক জিনিসই বাতিলের তালিকায় ঢুকে পড়েছে। তাই এই সুযোগে আগামী প্রজন্মের সঙ্গে সেই সব হারিয়ে যাওয়া জিনিসপত্রের পরিচয় করানোর সুযোগ রয়েছে বাঁকুড়া পুরসভা সংলগ্ন হংসেশ্বর শিবের গাজনে।
বাঁকুড়া শহরের ভিতরের এই গাজনে কী নেই! মাটির কলসি, হাঁড়ি, কুঁজো, মাটির পুতুল, বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, কুলো থেকে শিল নোড়া, পাথরের তৈরি থালা, বাসন, জঙ্গল মহলের কুল গুঁড়ো, বাচ্চাদের খেলনা...। সবকিছুই মিলবে এই গাজন চত্বরে। ফলে ঐতিহ্যের টানে, সঙ্গে অতীতকে ছুঁয়ে দেখতে বারবার মানুষ ছুটে আসেন এই গাজনে।

এই গাজন উৎসব ঘিরে বড়দের পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও আগ্রহ বাড়ছে, শনিবার সকালেই তার প্রমাণ মিললো বাবা-মায়ের হাত ধরে আসা ছোটদের দেখে। গাজন মেলায় কেনাকাটির মাধ্যে গৃহবধূ শতাব্দী চট্টোপাধ্যায়, পিয়ালী রায়, দিপালী পাল দে, চন্দনা দে-রা বলেন, বর্তমান সময়ে হারিয়ে যাওয়া জিনিসপত্রের খোঁজ মেলে এখানেই। ফলে সেই সব সংগ্রহ করার তাগিদ থেকেই এই গাজনে প্রতি বছর ছুটে আসা বলে তারা জানান।
ছোটবেলাটাকে আরও একবার ফিরে পেতে ছেলেকে নিয়ে এই গাজনে হাজির সঞ্জয় দাস। তিনি বলেন, আমাদের ছোট বেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গাজনকে ঘিরে। তাই সুযোগ পেলেই ছুটে আসি বছরের এই বিশেষ দিনটিতে। আর এখানে এসে অতিতকে ছুঁয়ে দেখা যায়। তবে ছোটোবেলায় দেখা কাঠের নাগরদোলাকে এখন খুব মিস করেন বলে তিনি জানান।
গাজনে উপস্থিত বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজও। তিনি বলেন, মেলা মানেই মিলন মেলা, বর্তমান সময়ে হারিয়ে যাওয়া জিনিসপত্র সংগ্রহে মানুষ এই গাজনে আসছেন বলে তিনিও জানান।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications