আপনার স্বপ্নই মোদীর সংকল্প! প্রধানমন্ত্রীর মুখে 'ভাইপো'র কথা, বাঁকুড়ায় ভোট চাইলেন নিজের নামে
Lok Sabha Election 2024: আপনার স্বপ্নই মোদীর সংকল্প। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং বিষ্ণুপুরের সৌমিত্র খানের সমর্থনে নির্বাচনী সভার শুরুতে বাংলায় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মোদীর নিজের জন্য কিছুই করার নেই।
তিনি বলেন, না কোনও ভাই, না কোনও ভাইপো, কারও জন্য তাঁর কিছুই করা কিংবা রাখার নেই। তিনি বলেন, বাঁকুড়ার জঙ্গলে মা-ছেলে-মেয়ের জন্য তিনি কাজ করতে চান। গরিব, দলিত, আবিবাসী পরিবারগুলির জন্য বিকশিত ভার রেখে যেতে চান। যে কারণে তিনি তৃতীয়বার আশীর্বাদ চাইতে এসেছেন, বলেন প্রধানমন্ত্রী।

- বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান
প্রধানমন্ত্রী মোদী মঞ্চ থেকে বড় ব্যবধানে বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং বিষ্ণুপুরের সৌমিত্র খানকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, এঁদের দিল্লিতে পাঠান আর মোদীর হাত শক্ত করুন। তিনি বলেন, সাধারণের এক-একটি ভোট সরাসরি মোদীর খাতায় যাবে। তিনি স্লোগান তোলেন, ফির এক বার, জনগণ বলে ওঠে মোদী সরকার। মধ্যে তিনি বলেন, আবার একবার! তিনি বলেন, ২৫ মে ভোট দেশের নামে দিতে হবে।
- একসঙ্গে তিনদলকে নিশানা
প্রধানমন্ত্রী মোদী এদিন তৃণমূল, কংগ্রেস এবং বামেদের একসঙ্গে আক্রমণ করেন। তিনি বলেন, তিনটি দল আলাদা হলেও, এদের সবার পাপ একই। সে কারণে এরা একসঙ্গে ইন্ডিয়া ব্লক তৈরি করেছে। এরা গরিব, মজদুর, এসসি, এসটি এবং মহিলাদের জন্য চিৎকার করলেও, যখনই রাজ্য চালিয়েছে, তখনই তাকে গরিব বানিয়ে ছেড়েছে। এব্যাপারে পশ্চিমবঙ্গে তাজা উদাহরণ, বলেন তিনি।
- পরিস্থিতি বদলের আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় অন্য রাজ্য থেকে রোজগারের আশায় মানুষ বাংলায় আসত। কিন্তু আজ বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ রোজগারের আশায় অন্য রাজ্যে চলে যাচ্ছেন। এই পরিস্থিতির বদল করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ভ্রস্টাচার, হিংসা, অরাজকতা, মাফিয়া, তুষ্টিকরণ এই রাজ্যের রোগ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এখানে বড় বড় নদী থাাকলেও ক্ষেতে জল নেই। নদীর বালি চুরি করছে। সাহায্যের নামে দুর্নীতি করছে।
- অত্যাচারীরা সবাই শাস্তি পাবে
প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়ে বলেন, এখানকার মহিলাদের সঙ্গে অত্যাচার করা সবাই শাস্তি পাবে। তারপরেই তিনি বাংলায় বলেন, মনে রাখবেন, প্রত্যেক অত্যাচারী শাস্তি পাবে, এটা মোদীর গ্যারান্টি। তিনি বলেন, দেশের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী চাই। যা দেশের বাইরেও জবাব দেওয়া যায়।












Click it and Unblock the Notifications