Lok Sabha Election 2024: কুরুচি তৃণমূলের মজ্জাগত! বাঁকুড়ায় মমতা-অভিষেককে নিশানা পাপিয়া অধিকারীর
Lok Sabha Election 2024: বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে ওনার, এমনকি কুরুচি ওনাদের মজ্জাগত, নাম না করে তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন যাত্রাভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী।
বড়জোড়ার মালিয়াড়ায় দলে প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রচার কর্মসূচীতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। একই সঙ্গে পাপিয়া অধিকারী আরও বলেন, রাজ্যের শাসকদল শুধুমাত্র কুরুচির ওপর দাঁড়িয়ে আছে। এমনকি মুনি ঋষি, দারিদ্র, নারীদেরও অবমাননা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তৃণমূলের অবিশ্বাস ও সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন পাপিয়া অধিকারী। পাশাপাশি তিনি বলেন অন্ধ বিরোধিতা খারাপ। তিনি বলেন, আমরা রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, সত্যজিত রায়ের জাত। তৃণমূল এখন মুনি-ঋষিদের অপমান করছে বলেও অভিযোগ করেন তিনি। নারীদের নিয়ে দরদাম করা হচ্ছে।
তিনি কটাক্ষ করে বলেন, এদের গোড়াতেই কোথাও গলদ রয়েছে। দরদামের মধ্যে থাকার কারণে কুরুচি পূর্ণ কথা। তিনি দাবি করেন, সন্দেশখালিতে তৃণমূল রাজনৈতিক জমি হারিয়েছে। ছয় লক্ষ চাকরি বিলুপ্ত করে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, পিসির পরিচয়েই উনার পরিচয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অপরিণত রাজনৈতিক নেতা বলেও কটাক্ষ করেন তিনি।
এদিন পাপিয়া অধিকারী বলেন, শাসক তৃণমূল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট করাতে চাইছে। রাজ্যে কর্মসংস্থান নেই, বিদ্যুতের দাম বেড়েছে। তবে যেই সরকারে থাকুক না কেন সরকারি প্রকল্প থাকবে। তাই সরকারি প্রকল্পের সুবিধা নিতে ভোট দিন পদ্মফুলে। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে 'অন্নপূর্ণা ভাণ্ডার তিন হাজার টাকা' হবে বলেও তিনি জানান।












Click it and Unblock the Notifications