Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WBJEE Results 2024: আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান জয়েন্টে প্রথম বাঁকুড়ার কিংশুক

WBJEE Results 2024: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) তে প্রথম স্থান অধিকার করল কিংশুক পাত্র। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংশুকের এই সাফল্যে খুশীর হাওয়া শহরের ইন্দ্রপ্রস্থের পাত্র বাড়িতে। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ডের (WBJEE) তরফে ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Results 2024) ফলাফল ঘোষণা করা হয়েছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৩ হাজার ৪৯২ জন। তার মধ্যে ৭৯,০২৫ ছাত্র এবং ৩৪,৪৬৭ ছাত্রীর সংখ্যা। উত্তীর্ণের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৮ হাজার ৬২১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৩৪২ জন বলে জানা গিয়েছে।

Kingshuk patra from bankura became 1st in WBJEE

এদিন বাঁকুড়া শহরের ইন্দ্রপ্রস্থের বাড়িতে (WBJEE) বসে রাজ্যে জয়েন্টে প্রথম স্থানাধিকারী কিংশুক পাত্র বলেন, বাবা মায়ের সহযোগীতা, গৃহশিক্ষক ছিলেন, এর পাশাপাশি 'অনলাইন ও সেল্ফ স্টাডি'তেই এই সাফল্য এসেছে। আগামী দিনে দেশের কোন নামী আই.আই.টি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে সে পড়াশুনা করতে চায় বলেই জানিয়েছে। কৃতি ছাত্র কিংশুকের বাবা নির্মলেন্দু পাত্র, মা কৃষ্ণা পাত্র দু'জনেই পেশায় শিক্ষক। দিদি ডাক্তারী পড়ুয়া।

ছেলের এই সাফল্যে (WBJEE Results 2024) যথেষ্ট গর্বিত কিংশুকের বাবা-মা। তাঁদের কথায়, প্রত্যাশিতভাবেই এই সাফল্য এসেছে। তবে ছেলে কিংশুক কখন পড়াশুনা করতোনা সেটা বলাই জটিল। আগামী দিনে নিজের লক্ষ্য পূরণে সে এগিয়ে যাক এমনটাই তাঁরা চাইছেন বলে জানান। এবারের ১ থেকে থাকা ১০ এর তালিকায় থাকা প্রথম চারজনই উচ্চ মাধ্যমিক বোর্ডের পরক্ষার্থী। বাকি দুইজন সিবিএসসি এবং আরও দুই জন আইসিএসসি বোর্ডের পরীক্ষারর্থী।

সবাইকেই (WBJEE) শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। তিনি লিখছেন, ''রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই।

তোমাদের আগামী দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরো উজ্জ্বল করুক - এই প্রার্থনা করি। যারা কোনো কারণে আজ সফল হতে পারোনি, তাদের বলব তোমরা মন খারাপ কোরোনা। লক্ষ্য স্থির রেখে একমনে এগিয়ে চলো। আগামীদিনে তোমরাও নিশ্চিতভাবে সাফল্য পাবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা'। ''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+