Indian Railway: বড় খবর যাত্রীদের জন্যে! পুরুলিয়া এক্সপ্রেসে নতুন স্টপেজ দিল রেল
Indian Railway: এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ, ফের বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে 'স্টপেজ' পুরুলিয়া এক্সপ্রেসের। বৃহস্পতিবার সকালে ঝাঁটিপাহাড়ি স্টেশনে পতাকা নেড়ে পুরুলিয়া এক্সপ্রেসের (Purulia SF Express) যাত্রার সূচণা করেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।
উপস্থিত ছিলেন রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা। পরে কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও রেলের আদ্রা ডিভিশনের (Indian Rail) ডিআরএম সুমিত নারুলা ওই ট্রেনে চেপেই বাঁকুড়া স্টেশন পর্যন্ত আসেন।

পুরুলিয়া এক্সপ্রেস (Purulia SF Express) ফের ঝাঁটিপাহাড়ি স্টেশনে 'স্টপেজ' দেওয়ায় খুশী ওই এলাকার ব্যবসায়ী, নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। এর ফলে কলকাতা যাতায়াত আরো সুগম হলো বলেই তারা জানিয়েছেন।
কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী ডাঃ সুভাষ সরকার এদিন বলেন, ঝাঁটিপাহাড়ি অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র। এই স্টেশনে পুরুলিয়া (Purulia SF Express) এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছিলেন মানুষ। বিষয়টি রেল মন্ত্রক ও রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনিই। অবশেষে সেই দাবি পূরণ হলো বলে তিনি জানান।
বলে রাখা প্রয়োজন, পুরুলিয়া এক্সপ্রেস (Purulia SF Express) ফের ঝাঁটিপাহাড়ি স্টেশনে যাতে 'স্টপেজ' দেয় সে বিষয়ে আবেদন জানাচ্ছিলেন স্থানীয় মানুষজন। এমনকি এই নিয়ে রেলকে জানানো হয়। অবশেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই বিষয়ে উদ্যোগ নেন। দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে অবশেষে ঝাটিপাহাড়ি স্টেশনে পুরুলিয়া এক্সপ্রেসের স্টপেজ দিল রেল।












Click it and Unblock the Notifications