এবার বাঁকুড়ার কারখানায় আয়কর আধিকারিকদের হানা, চলছে তল্লাশি অভিযান

এবার আয়কর আধিকারিকদের হানা বাঁকুড়ায়। বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির একটি বেসরকারি কারখানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন। আজ বুধবার সকালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা৷ সেখানে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে।

এরই মধ্যে বিকেলের পর খবর আসে বাঁকুড়াতেও হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা৷ গঙ্গাজলঘাঁটির নিধিরামপুরের একটি কারখানায় এই অভিযান চলছে৷ কারখানার গেট ও আশপাশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। ভিতরে রয়েছেন আধিকারিকরা। তারা তল্লাশি চালাচ্ছেন।

বাঁকুড়া

কী কারণে এই কারখানায় হানা দিয়েছে আয়কর দফতর? সেই প্রশ্ন উঠছে। তাহলে কি তৃণমূল নেতা সোহরাব আলির সঙ্গে এই কারখানার কোনও যোগসূত্র আছে? ঠিক কি কারণে ওই কারখানায় আয়কর হানা তা স্পষ্ট নয় কারো কাছেই। এই বিষয়ে মুখ খুলতে নারাজ কারখানা কর্তৃপক্ষও। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত কারখানার ভিতরেই রয়েছেন আয়কর আধিকারিকরা।

ঝাড়খণ্ড ও ওড়িশায় আয়কর দফতরের তল্লাশি অভিযান চলছে। কংগ্রেস সাংসদ, নেতার বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গিয়েছে। ওড়িশাতেও একই ভাবে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর টাকা। এর আগে বাংলার একাধিক জায়গাতেও আয়কর দফতরের তল্লাশি অভিযান হয়েছে।

জানা গিয়েছে, নদিয়া জেলার কল্যাণীতেও চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান। সোমবার থেকে কল্যাণীর একটি মদের কারখানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অ্যালায়েড ব্লেন্ডার্স এন্ড ডিস্টিলার্স লিমিটেড নামে কারখানায় হানা দেওয়া হয়েছে। ওড়িশার মদের কারখানায় হানা দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই কল্যাণীর মদের কারখানায় তল্লাশি অভিযান। এই কথা জানা গিয়েছে।

প্রশ্ন উঠেছে, তাহলে কি বাংলাতেও এখন ধারাবাহিকভাবে আয়কর দফতরের অভিযান শুরু হল? একের পর এক জেলায় তল্লাশি অভিযান শুরু হয়েছে৷ এখানেও কি বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+