বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে জেতানোর জন্য শেষ দিন প্রচার অভিনেত্রী বাহার

আগেই লোক মুখে খবর হয়ে গিয়েছিল বাহা আসছেন। প্রচারের দিন সকাল থেকে বাঁকুড়ার মানুষ অনেকেই উসখুস করছিল। নির্দিষ্ট সময়ে বাহা এলেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে প্রচার করলেন বাংলা টেলি সিরিয়ালের পরিচিত মুখ রনিতা দাস।

আজ বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটের আগে শেষ প্রচার বাঁকুড়ায়। আগামী শনিবার ভোট। তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য প্রচারে গেলেন অভিনেত্রী রনিতা দাস ওরফে বাহা। এক সময় মেগা সিরিয়ালে বাহা চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। শহর তো বটেই গ্রাম বাংলার মহিলাদের একটা বড় অংশ বাহাকে ভালোভাবে চেনে।

Baha in Bankura

মহিলা ভোটব্যাঙ্ক এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপি, তৃণমূল দুই দলই মহিলা ভোট ব্যাঙ্ককে নিজেদের দিকে আনতে চাইছে। সেই হিসেবে শেষ দিন বাহাকে প্রচারে আনা তৃণমূল কংগ্রেসের? বাঁকুড়ায় মহিলা ভোটব্যাঙ্ক নিজের দিকে রাখতে চাইছে তৃণমূল? সেই প্রশ্ন উঠল।

পুজোর সময় বাহা প্রিন্ট শাড়ি পর্যন্ত বাজারে এসেছিল। সেই জনপ্রিয়তাকে তৃণমূল কাজে লাগাতে চেয়েছে। বাঁকুড়ার প্রচারে শেষ দফায় মাত দিতে চেয়েছে জোড়া ফুল শিবির। হুডখোলা গাড়িতে তৃণমূল প্রার্থীকে পাশে নিয়ে প্রচার করলেন অভিনেত্রী। অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এক সময়ের জনপ্রিয় টিভি ধারাবাহিক 'ইষ্টি কুটুমের' 'বাহা'র ভূমিকায় রনিতা দাসকে প্রচারে এনে বড়সড় চমক শাসক তৃণমূলের। বৃহস্পতিবার দলের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে তালডাংরায় রোড শো করলেন তিনি। এদিন তালডাংরা হাইস্কুল মাঠ থেকে রোড শো শুরু হয়। টেলি অভিনেত্রী রনিতা দাস ছাড়াও এই রোড শোতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় সহ অন্যান্যরা।

টিভির পর্দায় দেখা জনপ্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখতে এদিন অসংখ্য মানুষ হাজির হয়েছিল। শিশু কোলে অনেক মা'কেই এদিন রাস্তার পাশে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গিয়েছে। তেমনই 'বাহামনি' হিসেবে খ্যাত রনিতা দাসের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করেছেন অতি উৎসাহীরা।

অভিনেত্রী রনিতা দাস এদিন বলেন, " দিদির সঙ্গে আমরা সবাই আছি। বাংলার আরও আরও উন্নয়ন হোক।" বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস অনেক কাজ করেছে। সেই কারণে তৃণমূল প্রার্থীকে জেতানোর আহ্বান করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+