রোগী সেজে নার্সিংহোমে গা-ঢাকা, শেষ রক্ষা হল না, গ্রেফতার বাঁকড়ার পঞ্চায়েত অফিসে শ্যুট আউটের মূল অভিযুক্ত
হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বেঙ্গালুরুতে নার্সিংহোমে রোগী সেজে লুকিয়ে ছিল শেখ সাজিদ নামে মূল অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ।
আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল সে। সেকারণেই শ্যুট আউটের পরেই বেঙ্গালুরুতে গিয়ে রোগী সেজে নার্সিংহোমে ভর্তি হয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করে নিয়ে আসছে পুলিশ। আজই তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। গত ২ মে হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

এই শ্যুট আউটের ঘটনায় আবার গতকাল আরও এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর প্রদেশের বালিয়া থেকে সঞ্জয় সিং নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে। গতকালই তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এই দুজনই এলাকার কুখ্যাত দুষ্কৃতি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার দিন থেকেই তাদের সন্ধানে খোঁজ শুরু করেছিল পুলিশ।












Click it and Unblock the Notifications