Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুরুলিয়ায় আক্রান্ত উত্তরপ্রদেশ থেকে আসা তিন সাধু, আইন-শৃঙ্খলা নিয়ে তোপ কেন্দ্রীয়মন্ত্রীর

Gangasagar Mela: গঙ্গাসাগরে আসা তিন সাধুর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ। করা হয় ব্যাপক মারধর, ভেঙে দেওয়া হয় তাদের গাড়ি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুরের গোবরডিঙ্গা গ্রামে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ঘটনায় বাংলার আইনশৃঙ্খলা নিয়ে সরব বঙ্গ বিজেপি নেতারা।

এমনকি এই ইস্যুতে বাংলায় এসে তৃণমূল সরকারকে আক্রমণ শানান কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরও। যদিও এই ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘটনায় যুক্ত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Gangasagar Mela

ঘটনায় আরও কারা কারা যুক্ত রয়েছে তাও খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে ধৃতদের জেরা করা হচ্ছে। কি কারনে এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ছেলে ধরা নিয়ে একটি গুজব ছড়ায়। আর তা থেকেই এই ঘটনা বলে দাবি স্থানিয় পুলিশ প্রশাসনের।

জানা গিয়েছে, ওই তিন সাধু উত্তরপ্রদেশ বেরিলির বাসিন্দা। সেখান থেকেই একটি গাড়ি করে বাংলায় এসেছিলেন। যাওয়ার কথা গঙ্গাসাগরে। সেখানে যাওয়ার পথে রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করেন তাঁরা। এরপর পুরুলিয়ায় ঢোকেন। আর সেখানে বেশ কয়েকজন নাবালিকাকে গাড়িতে থাকা সাধুরা রাস্তা জিজ্ঞেস করে। আর তাতেই বিপত্তি ঘটে বলে দাবি স্থানীয়দের। ভয়ে ওই নাবালিকারা ছুটে পালায়। এরপরেই গুজব ছড়িয়ে পড়ে। এমনকি অপহরণের গুজবও ছড়িয়ে পড়ে।

আর এরপরেই গাড়ি আটকে তিন সাধুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাদের গাড়িও ভেঙে দেওয়া হয়। কোনও রকমে পুলিশে তিন সাধুকে উন্মুক্ত জনতার হাত থেকে রক্ষা করে। বিষয়টির খবর পেয়ে রাতেই কাশীপুরে গিয়ে থানা থেকে তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ তাদের সসম্মানে গঙ্গাসাগরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ। আর তা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একই ভাবে বাংলায় এসেছে হিন্দু বিরোধী তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রীওনুরাগ ঠাকুর। তাঁর কথায়, বাংলায় তুষ্টীকরণের রাজনীতি চলছে। আর সেই কারনেই এই ঘটনা বলে দাবি বিজেপি নেতার। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতেও আক্রমণ শানিয়েছেন তিনি। পালটা জবাব তৃণমূলের তরফেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+