বাঁকুড়ায় বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য ফিরহাদ হাকিমের

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দিন কয়েক আগের বক্তব্য নিয়ে রাজনৈতিক জলঘোলা হয়েছিল। সেই শব্দই তিনি ফের প্রয়োগ করলেন। এবার বিজেপি কর্মী - সমর্থকদের উদ্দেশ্যেই ছুঁড়ে দিলেন বিতর্কিত 'মাল' শব্দ। বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারের সভায় তীব্র বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

বহু বিতর্কিত 'মাল' শব্দ ফের ফিরহাদ হাকিমের মুখে। তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে লদ্দা গ্রামে রবিবার রাতে এক নির্বাচনী সভা হয়। সেখানেই তিনি বেনজির মন্তব্য করেছেন। সিপিএমকেও চরম আক্রমণ করেছেন তিনি।

Firhad hakim

ফিরহাদ হাকিম বিজেপিকে আক্রমণ করে বলেন, " আরে এই বিজেপি মাল, টিকি লাগিয়ে গাঁজার ঠেকে বসে থাকিস, লাল ফেট্টি লাগানো। তোদের তো বাপু কোথাও একটা চাকরি হয়েছে রেলে বা ইনকাম ট্যাক্সে।"

তিনি আরও বলেন, "একটা হলেও ভাবব তুই গাঁজা খাস, তবুও গরিবের ছেলের চাকরি হয়েছে। লাল ফেট্টি লাগিয়ে জয়শ্রী রাম বলে লাফানো বাঁকুড়ার কেউ চাকরি পেয়েছিস? কেউ পাবে না। কারণ চাকরি দিলে 'বেচু মোদী'র ভ্যালু কমে যাবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন তিনি।

ফিরহাদ হাকিমের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল সিপিএম বিরোধিতা। বাংলায় সিপিএম কোনও দিন ফিরে আসবে না। সেই কথাও বলেন তিনি। একটি মিউজিয়াম করা হচ্ছে। সেখানে সিপিএম নেতাদের রাখা হচ্ছে। এই নজিরবিহীন বক্তব্যও রাখেন। সিপিএম নেতা মহম্মদ সেলিমকেও কটাক্ষ করেছেন তিনি। সিপিএম নেতা বিজেপির দালালি করছেন। এই কথাও বলতে শোনা যায়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও আক্রমণ কিছু কমেনি ফিরহাদ হাকিমের। তিনি বলেন, " ভোটের আগে বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে আসছে।" তিনি বলেন, " বাংলায় বিজেপির কেউ সদস্য হবে না। মোবাইলে ভুয়ো লোক দেখিয়ে অমিত শাহের মন ভরাবে। "

আবাস যোজনায় ফের বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। ফিরহাদ হাকিম বলেন, " ওই প্রকল্পে ছয় হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সবার বাড়ি করে দেবেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+