Debangshu Bhattacharya: বিজেপির বিধায়ক হয়েও কেন তৃণমূলে যোগ হরকালীর! ফাঁস করলেন দেবাংশু
Debangshu Bhattacharya: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 'তারকাটা' বলে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। শুক্রবার কোতুলপুরে দলের 'বিজয়া সম্মেলনী'তে বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, অনেক হল, এবার দিল্লি থেকে বিজেপিকে সরাতে হবে।
আর তাহলে এমনি এমনি কেটে যাবে শুভেন্দু তার। এমনকি 'তারাকাটা' বলেও কার্যত তোপ দাগেন তরুণ এই তৃণমূল নেতা।কোতুলপুরে আজ শুক্রবার তৃণমূলের 'বিজয়া সম্মেলনী' ছিল। আর সেখানেই যোগ দেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

আর সেই সভা থেকেই বিরোধী দলনেতাকে আক্রমণ শানান তিনি। বলেন, 'দিল্লী থেকে বিজেপিকে সরাতে পারলেই শুভেন্দু অধিকারী গুটিয়ে যাবেন'। আর সেই লক্ষ্যেই কোতুলপুরের বিজেপি বিধায়কের মতো সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি (Debangshu Bhattacharya) জানান।
অন্যদিকে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার কেন তাঁদের দলে যোগ দিয়েছেন সেই বাখ্যাও এদিন দেন দেবাংশু (Debangshu Bhattacharya)। বলেন, হরকালী প্রতিহারের মতো কোন ভদ্র মানুষ বিজেপি থাকতে পারেনা। মানুষের জন্য যাঁরা কাজ করতে চান তাঁদের কেউ ওই দলে থাকতে পারেননা বলে তিনি দাবি করেন।
এদিন উপস্থিত রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, সিপিআইএমের ডাবল্ খারাপ বিজেপি। বিজেপি পাশাপাশি ঘরে আগুন লাগানোর কাজ শুরু করেছে। তবে ভয় পাওয়ার কিছু নেই, নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়-নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। জয় একদিন হবেই বলে তিনি জানান।
সদ্য তৃণমূলে নাম লেখানো বিধায়ক হরকালী প্রতিহার ফের এদিন বিজেপিকে 'নীতি-আদর্শহীন' দল বলে দাবি করেন। একই বিজেপি বিধায়ক-সাংসদরা এরাজ্যকে 'ভাতে মারা'র চেষ্টা করছে বলেও স্পষ্ট অভিযোগ করেন সদ্য 'দলবদলু' বিধায়ক হরকালী প্রতিহার।
এদিনের এই কর্মসূচীতে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, বিধায়ক হরকালী প্রতিহার, বিষ্ণুপুর,সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি-বিধায়ক অলোক মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications