Cyclone Dana West Bengal Effect: বিঘার পর বিঘা জমিতে দাঁড়িয়ে জল, নষ্ট ফলন! বিমা টাকা মিলবে? শঙ্কায় কৃষকরা
Cyclone Dana West Bengal Effect: ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব কেটেছে গত ৪৮ ঘণ্টা আগেই! কিন্তু তার পরোক্ষ প্রভাব এখনও রয়ে গিয়েছে বাংলায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিক্ষেত্র। বিশেষ করে বাঁকুড়ার চাষাবাদে বেশ ক্ষতি হয়েছে। মাঠের পাকা ধান বাড়িতে ঢোকানোর আগেই সব শেষ গিয়েছে। এমনকি সবজি চাষেও ক্ষতির পরিমান নেহাৎ কম নয়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই বাঁকুড়া জেলার ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত্র পরিদর্শনে কৃষি বিভাগের আধিকারিকরা।
একেবারে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তারা। কৃষি দফতর সূত্রে খবর, চলতি বছরে জেলায় ৩ লক্ষ ৬৬ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে ক্ষতির পরিমান ১৩ হাজার ৭৭০ হেক্টর জমি ক্ষতি হয়েছে (Cyclone Dana West Bengal Effect) ।

তবে পরিস্থিতি যা তাতে ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা (Cyclone Dana West Bengal Effect)। সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন কৃষিক্ষেত্র পরিদর্শণে যান জেলা উপ কৃষি অধিকর্তা দেবকুমার সরকার সহ অন্যান্যরা। একই সঙ্গে তাঁরা পাত্রহাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির শস্যবীমা ক্যাম্পও পরিদর্শণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন।
ওই এলাকার কৃষকদের দাবি, ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, যা পরিস্থিতি খরচের এবার টাকাটাই উঠবে না। তবে প্রতিবার শস্য বীমা করলেও কখনোই তারা ক্ষতিপূরণ পাননি বলে দাবি করেন।
ফলে এবারও কি মিলবে বিমার টাকা? তেমনটাই আশঙ্কা এবারও কৃষকদের। আর তা না পেলে কীভাবে এই ক্ষতিপূরণ করা সম্ভব তা ভেবেই কার্যত উড়েছে রাতের ঘুম।
অন্যদিকে জেলা সহ কৃষি অধিকর্তা দেবকুমার সরকার বলেন, জেলা জুড়ে সরকারীভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করা হচ্ছে। প্রাথমিক রিপোর্ট জমা করা হয়েছে। শস্যবীমার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে, ওই সময়ের মধ্যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক যাতে কাগজপত্র জমা দেন সে ব্যাপারেও উৎসাহিত করা হচ্ছে বলে তিনি জানান।
তবে শুধু বাঁকুড়া নয়, সাইক্লোন দানার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছবিটা এক। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। প্রবল বৃষ্টির জেরে দাঁড়িয়ে গিয়েছে মাঠে জল। ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় আগামীদিনে শাক সবজি থেকে সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া হবে বলেই আশঙ্কা। আর তা কিনতে একেবারে হিমশিম অবস্থা হবে সাধারণ মানুষের।












Click it and Unblock the Notifications