দিঘা জগন্নাথ মন্দিরের নাম বদল, এখন থেকে কী নতুন নাম দিল রাজ্য সরকার?
দিঘার জগন্নাথ মন্দিরের নাম বদল করা হল। এখন থেকে এর নাম হবে 'শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। রাজ্য সরকার মন্দির থেকে 'ধাম’ শব্দটি বাদ দিয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওড়িশা সরকারের আপত্তির পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যকে একটি চিঠি পাঠান। সেই চিঠির পরই মন্দির কমপ্লেক্সের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পুরীর জগন্নাথ ধামের মাহাত্ম্য রক্ষার অনুরোধ করা হয়েছিল তাতে। সেই অনুরোধের মর্যাদা রাখতে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। মন্দির নাম থেকে 'ধাম’ শব্দটি পাকাপাকিভাবে মুছে ফেলা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, আগের সরকার সনাতন সংস্কৃতিকে অপমান করেছিল। পুরীর শ্রীক্ষেত্র আমাদের কাছে এক এবং অদ্বিতীয় স্থান। সেটাকে অন্য কোনও মন্দিরের সঙ্গে তুলনা করা শাস্ত্রসম্মত নয়। ধর্মীয় আবেগের কথা মাথায় রেখেই এই নাম বদল করা হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে আসেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। পুরীর বিজেপি সাংসদ স্বয়ং নবান্নে উপস্থিত হয়ে চিঠিটি পৌঁছে দেন। ওড়িশা ও পশ্চিমবঙ্গের মধ্যে এই সমন্বয় নতুন বার্তা দিল। প্রশাসনিক স্তরে আলোচনার পরই সরকার দ্রুত এই ব্যবস্থা নিয়েছে। এখন থেকে মন্দিরের পবিত্রতা রক্ষা করা সরকারের প্রধান লক্ষ্য।
এবার সরকারি সব নথি থেকেও 'ধাম’ শব্দটি মুছে ফেলা হচ্ছে। এর বদলে নতুন নাম ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই মন্দিরের উদ্বোধন হয়। যা নিয়ে বিতর্ক কম হয়নি।












Click it and Unblock the Notifications