পুরভোটে প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল, তালড্যাংরা থেকে শাসক দলে বড় ভাঙনের ইঙ্গিত দিলীপের
পুরভোটে প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল, তালড্যাংরা থেকে শাসক দলে বড় ভাঙনের ইঙ্গিত দিলীপের
পুরসভা ভোটে প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর নন্দীগ্রামের সভার আগে শাসক দলে বড় ভাঙনের ইঙ্গিত বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। বাঁকুড়ার তালড্যাংরা থেকে বিজেপির রাজ্য সভাপতি হুঙ্কার দিয়ে বলেছেন একুশের ভোটে জব্দ হবে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে ৩৫-০ করার হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই দাবিতে সিলমোহর দিয়ে দিলীপ ঘোষ বলেছেন একুশের ভোটের আগে পার্টিটাই উঠে যাবে। তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে বলেই হুঙ্কার দিয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপের হুঙ্কার
পুরভোটে প্রার্থী পাবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতীকে কেউ প্রার্থী হতে চাইবেন না। তালড্যাংরার সভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন একুশের আগে পার্টিটাই উঠে যাবে বাংলা থেকে। কেউ থাকবে না তৃণমূল কংগ্রেসে। এর আগে শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়ে বলেছেন বলেছিলেন দেড় জনের পার্টি হয়ে রয়ে যাবে তৃণমূল কংগ্রেস। ভয়ে পুরসভা ভোট করাতে চাইছে না তৃণমূল কংগ্রেস। ভোট হলে কেউ আর থাকবে না জানিয়েছেন তিনি।

তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত
তালড্যাংরার সভায় দিলীপের এই মন্তব্যে তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আজ নন্দীগ্রামে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই সভাতে কী ফের তৃণমূলের কেউ যোগদান করবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগের পর তৃণমূলে বিদ্রোহের সুর নতুন করে জেগে উঠেছে। বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন।

নন্দীগ্রামে শুভেন্দুর সভা
আজ নন্দীগ্রামে ১ লক্ষ অনুগামী ও সমর্থককে নিয়ে জমায়েত করার চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে তৃতীয়বার নন্দীগ্রামে সভা করছেন তিনি। নন্দীগ্রাম নেতাই নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে তৃণমূল কংগ্রেস ও শুভেন্দু অধিকারীর মধ্যে। গতকাল নেতাইয়ে শহিদ শ্মরণেও কার্যত তাই ঘটেছে। মধ্যরাতে গিয়ে নেতাইয়ে শহিদ স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেই গঙ্গাজল দিয়ে শহিদবেদি ধুয়ে শুদ্ধিকরণ করেছে তৃণমূল কংগ্রেস।

নেতাই থেকে পেটাই
নেতাই থেকে শুরু হবে পেটাই। লালগড়ে সভা থেকে শুভেন্দুকে উদ্দেশ্য করে হুঙ্কার মদন মিত্রের। শুভেন্দুকে পদলোভী বলে আক্রমণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পদের লোভ নেই বলে দাবি করলেও বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দুকে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান পদে বসানো হয়।












Click it and Unblock the Notifications