পাঁচশো টাকার নোটে শ্রীরামচন্দ্রের ছবি চান বাংলার বিজেপি সাংসদ! তাও কি সম্ভব?
Saumitra Khan: ফিরছে রাম-রাজ্য! মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) মেতে দেশ। অযোধ্যা জুড়ে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এর মধ্যে আজব দাবি বাংলার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ'য়ের মুখে। মকর সংক্রান্তি মেতে গোটা দেশ। গঙ্গাসাগর সহ গোটা দেশজুড়ে শাহী স্নান সেরেছেন সাধারণ মানুষ।
মকর সংক্রান্তীর পূণ্য স্নান সারেন বিজেপির রাজ্য সহ সভাপতি, বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সৌমিত্র বলেন, আমরা সনাতনী হিন্দু। আর সেই হিন্দু হিসেবে পাঁচশো টাকার নোটে শ্রীরামচন্দ্রের ছবি লাগানোর কার্যত দাবি তোলেন।

বিজেপি সাংসদের (Saumitra Khan) কথায়, পাঁচশো টাকার নোটে শ্রীরামচন্দ্রের ছবি থাকলে ক্ষতি কি? থাকলে তা ভালোই হবে। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। এর আগে ভারতীয় নোটে গান্ধীজীর ছবি সরিয়ে নেতাজির ছবি বসানোর দাবি উঠেছিল। এবার কার্যত ভারতীয় টাকায় শ্রী রামের ছবি বসানোর দাবি তুলে বিতর্ক বাড়ালেন বিজেপি সাংসদ।
যদিও এই বিষয়ে তৃণমুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি সাংসদকে (Saumitra Khan) কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বাম এবং কংগ্রেস। তাদের দাবি, লোকসভা ভোটের আগে রামের জিগিড় তোলা হচ্ছে দেশজুড়ে। ভগবান রাম দেশবাসীর আরোধ্য। এভাবে রাজনীতির ময়দানে নামানো নিয়ে বিজেপি একহাত নিয়েছে রাজ্যের দুই বিরোধী দল।
অন্যদিকে এভাবে নোটে ছবি বদল সম্ভব নয়। বর্তমানে ৫০০ টাকার নোটে লালকেল্লার ছবি দেওয়া আছে। যা দিল্লিতে রয়েছে। ১৬৩৯ সালে মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেন। যা কিনা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ঐতিহাসিকভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতীয় মুদ্রার মোটিফ হিসেবে রাখা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তে। আর তাই ৫০০ টাকার নোটে লালকেল্লার ছবি দেখা যায়।
অন্যদিকে বলে রাখা প্রয়োজন, সোমবার দুর্গাপুর ব্যারেজে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মকর স্নানে জান সৌমিত্র। একই সঙ্গে তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের 'ভাইপো' বলে সম্বোধন করেন তিনি। বলেন, রাজ্য সরকারকে সব 'লাভ' তিনি পাচ্ছেন। একজন সাংসদ হিসাবে কীভাবে এই সুবিধা পান? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)।












Click it and Unblock the Notifications