ছাতনা থানার আই.সি'কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুঁশিয়ারি দিয়ে গ্রেফতার বিজেপি নেতা
পুলিশকে হুমকি দিয়ে বিপাকে বিজেপি নেতা! একেবারে প্রকাশ্যে আইসিকে বিবস্ত্র করার হুঁশিয়ারি। আর এহেন হুঁশিয়ারি দিয়ে পুলিশের হাতে গ্রেফতার বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক জীবন চক্রবর্ত্তী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্
পুলিশকে হুমকি দিয়ে বিপাকে বিজেপি নেতা! একেবারে প্রকাশ্যে আইসিকে বিবস্ত্র করার হুঁশিয়ারি। আর এহেন হুঁশিয়ারি দিয়ে পুলিশের হাতে গ্রেফতার বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক জীবন চক্রবর্ত্তী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

স্থানীয় তৃণমূল নেতার দাবি, এভাবে হুঁশিয়ারি মানুষের মধ্যে পুলিশের ভরসাকে ভেঙে দেবে। আর এটাই বিজেপির সংস্কৃতি বলেও কটাক্ষ। যদিও এহেন ঘটনায় অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এমনকি এই ঘটনায় অভিযুক্ত নেতা জীবন চক্রবর্ত্তীর পাশে দাঁড়াতে রাজি নয় বিজেপি। দলের জেলা কমিটির সদস্য অশোক বিদের দাবি 'উনি দলের কেউ নন। এমনকি বিজেপির কোন কর্মসূচী ছিল না বলে তিনি দাবি করেছেন।
তাহলে কীভাবে বিজেপির পতাকায় রাজনৈতিক কর্মসূচি নিলেন জীবনবাবু? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি অস্বস্তি ঢাকতে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল? অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

জানা যায়, আজ বৃহস্পতিবার ছাতনার জীবনপুর মোড়ে স্থানীয় একটি পুকর খনন কেন্দ্র করে 'দূর্ণীতি'র অভিযোগে রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়। আর এই কর্মসূচির একেবারে সামনে ছিলেন বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী। তাঁর নেতৃত্বে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। প্রায় বেশ কিছুক্ষণ ধরে চলে ওই অবরোধ।
আর তা তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর সেই সময়ে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করেন জীবন চক্রবর্তী। প্রকাশ্যে মাইকে ছাতনা থানার আই.সি আশীষ জৈনকে পোষাক খুলে 'ন্যাংটো' করার হুমকি দেন বলে অভিযোগ। এমনকি জেলের ভাত খাওয়ানোরও হুমকি দেন ওই বিজেপি নেতা বলে অভিযোগ।

আর এহেন হুঁশিয়ারি'র ভিডিও সামনে আসতেই চরম অস্বস্তি। প্রসঙ্গত, ছাতনার বাঁকাপাড়া গ্রামে একটি পুকুর খননকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। জনৈক ঠিকাদারকে দিয়ে প্রায় দেড় কোটি টাকা দিয়ে ওই পুকুর খনন হচ্ছে।
আর সেই পুকুর খননে 'দূর্ণীতি'র অভিযোগ বিজেপির। আর সেই অভিযোগেই আজ বৃহস্পতিবার বাঁকুড়া-পুরুলিয়া রাস্তায় দুবরাজপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। অভিযুক্ত জীবন সহ আরও তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications