রাজনীতির গুড় - বাতাসা নয়, বাঁকুড়ায় ঠান্ডা জল ও ছোলা খাওয়ালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার

তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এক সময় গুড় বাতাসা দেওয়ার কথা বলেছিলেন। ভোট রাজনীতিতে সেই কথা আজও চর্চায়। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার ওই পথে হাঁটলেন না। প্রবল গরমে তিনি ভেজানো ছোলা ও ঠান্ডা পানীয় জল দিলেন।

রবিবারের সকালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি বিধায়ককে দেখা গেল অন্য ভূমিকায়। বাঁকুড়া শহরের লালবাজারে এদিন সকালে পৌঁছে গিয়েছিলেন বিজেপির বিদায়ী সাংসদ৷ সেখানে জলসত্র খোলা হয় পথচলতি সাধারণ মানুষের জন্য৷

Subhash Sarkar

জল - বাতাসা, জল - গুড় নয়। এখানে সুভাষ সরকারের নেতৃত্বে দেওয়া হল ঠান্ডা পানীয় জল আর ভেজানো ছোলা৷ ওই রাস্তার উপর দিয়েই যাত্রীবাহি বাস ও অন্যান্য গাড়ি যাতায়াত করছে৷ সেইসব গাড়িও থামিয়ে জল আর ছোলা দেওয়া হল। সাধারণ মানুষের কাছে বাড়িয়ে দেওয়া হল জলের গ্লাস।

বাঁকুড়ায় প্রবল গরম চলছে৷ রাজ্যের ছয়টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে যেন সকাল থেকেই আগুন ঝরানো গরম। আর তার মধ্যেই চলছে লোকসভা নির্বাচনের ভোটের প্রচার। লু বইছে সকালে পেরোলেই। সেই কারণে, সকালেই প্রচারে বেরিয়ে পড়েছে রাজনৈতিক দলের নেতা - কর্মীরা৷

সুভাষ সরকার এবারে প্রার্থী হওয়ার পর থেকেই প্রচার ও জনসংযোগে জোর দিয়েছেন। গত সপ্তাহে এক ব্যক্তিকে তিনি মাথায় জল ঢেলে স্নানও করিয়ে দিয়েছিলেন। এবার সপ্তাহের শুরুতেই তিনি জলসত্র ব্যবস্থা শুরু করলেন।

বাঁকুড়ার বিজেপির বিদায়ী সাংসদ সুভাষ সরকার বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে বাঁকুড়ায় 'রেড অ্যালার্ট' ও পাশের কিছু জেলায় 'কমলা অ্যালার্ট' জারি হয়েছে। এই অবস্থায় বেশি জল খাওয়া উচিত। এই ধরনের জলছত্রের আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই তিনি এখানে হাজির বলে জানান।

তাপপ্রবাহ চলছে বাঁকুড়ায়। প্রচার ও জন সংযোগে এই ভূমিকায় এলেন সুভাষ সরকার। মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+