আজব উপদ্রব গ্রামে, অতিষ্ট হয়ে শেষে পথ অবরোধে গ্রামবাসীরা

বাঁদরের বাঁদরামিতে অতিষ্ট মানুষ। দিনে দুপুরে বাঁদরের আক্রমণের হাত থেকে সাধারণ পথচারী থেকে বনকর্মী রেহাই পাচ্ছেননা কেউই। ঘটনাস্থল সোনামুখী শহর সংলগ্ন গনগনিডাঙ্গা। এই অবস্থায় বাঁদরের বাঁদরামিতে অতিষ্ট এলাকার মানুষ মঙ্গলবার পথ অবরোধে সামিল হলেন।

স্থানীয় সূত্রে খবর, সোনামুখী শহরে দীর্ঘদিন ধরেই বেশ কিছু বাঁদর রয়েছে। কিন্তু এযাবৎ সেভাবে তাদের কোন উৎপাত নজরে পড়েনি। সপ্তাহ খানেক আগে হঠাৎই একটি বাঁদর ক্ষেপে গিয়ে একের পর এক মানুষকে আক্রমণ করতে থাকে। পথ চলতি সাধারণ মানুষ, গৃহবধূ থেকে স্থানীয় হীম ঘরের কর্মী এমনকি বনকর্মীরাও তার আক্রমণের হাত থেকে রেহাই পাননি।

 Bankura

এখনো পর্যন্ত প্রায় ২৫ জন বাঁদরের আক্রমণের শিকার বলে গনগনিডাঙ্গা এলাকার মানুষের দাবি। এই অবস্থায় বাঁদরের উৎপাত থেকে বাঁচতে বনথপ্তরের সদর্থক ভূমিকা নেওয়ার দাবিতে পথ অবরোধে সামিল হন হীমঘরের কর্মী ও স্থানীয় মানুষ। পুলিশী মধ্যস্থতায় পরে সেই অবরোধ উঠে যায়।

এই ঘটনার পরই বাঁদরকে খাঁচা বন্দি করতে আসরে নামেন বনদপ্তরের কর্মীরা। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত বাঁদরটিকে নিজেদের আয়ত্বে আনতে পারেননি তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+