'বিরোধীদের উপরে যেন আক্রমণ না হয়', দলীয় কর্মীদের সতর্ক করে বার্তা বাঁকুড়ার TMC সাংসদের
জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া। শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি কর্মীদের বাঁচাতে রাজ্যপালের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন তিনি। রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিজেপির ঘরছাড়া কর্মীদের সঙ্গে কথা বলতে দিল্লি থেকে কেন্দ্রীয় দল এসেছে। তাতে রয়েছেন বিপ্লব দেব, রবিশঙ্করক প্রসাদ। কলকাতা, কোচবিহার ঘুরে গতকাল ডায়মন্ডহারবারে গিয়েছিলেন তাঁরা। সেখানে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁদের।

এদিকে আজ বাঁকুড়ায় ধরা পড়ল অন্য ছবি। সেখানে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিতক সাংসদ অরূপ চক্রবর্তী দলীয় কর্মীদের সতর্ক করে বলেছেন, বিরোধীদের উপর যেন কোন আক্রমণ না হয়। এমনকি জল ও বিদ্যুৎ পরিষেবাও যেন বন্ধ না হয়। বাঁকুড়ার ইন্দপুরে ভোট দাতাদের অভিনন্দন জ্ঞাপক সভায় দলীয় কর্মী-সমর্থকদের এমনই বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। তবে যদি তৃণমূল কর্মীদের উপর আক্রমণ নেমে আসে সেক্ষেত্রে পাল্টা প্রতিরোধ করা হবে বলেও তিনি স্পষ্টতই জানিয়ে দেন।
একই সঙ্গে ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, 'বহু চক্রান্ত হয়েছে, বেইমানরা বেইমানি করেছে তা সত্বেও মানুষ জোড়া ফুলে ভোট দিয়েছেন'। এর আগেও িতনি একথা বলেছেন এবং বেইমানদের হিসেব হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ।
পরে সাংবাদিকরা ওই বক্তব্য বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যারা আমাকে ভোট দেয়নি তারা এখন অনুশোচনায় ভূগছে। সবাই ভালো থাকুক, লড়াই হোক রাজনৈতিকভাবে। তবে বিরোধীদের কোন পরিষেবা থেকে বঞ্চিত করা যাবেনা এমন সিদ্ধান্তই দলীয়ভাবে হয়েছে বলে তিনি জানান।












Click it and Unblock the Notifications