স্থানীয় তৃণমূল নেতৃত্বের চাঞ্চল্যকর অভিযোগ, বাঁকুড়ার এক ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল-সহ গ্রেফতার ৫
স্থানীয় তৃণমূল নেতৃত্বের চাঞ্চল্যকর অভিযোগ, বাঁকুড়ার এক ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল-সহ গ্রেফতার ৫
স্কুলের প্রিন্সিপালের (principal of school) বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ উঠল। ঘটনাটি বাঁকুড়ার (bankura)। সেখানকার সিবিএসসি বোর্ডের প্রিন্সিপাল (principal) কেকে রাজোরিয়া সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় স্কুলের এক কর্মী এবং প্রিন্সিপাল-সহ পাঁচজনকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাঁকুড়া এক ব্লকের কালপাথর এলাকায় থাকা ওই স্কুলের অভিযুক্ত প্রিন্সিপাল কেকে রাজোরিয়া আদতে রাজস্থানের বাসিন্দা। তবে তিনি গত ৪ বছর ধরে বাঁকুড়ার ওই ইংরেজি মাধ্যম স্কুলের দায়িত্বে। এই প্রিন্সিপালের বিরুদ্ধে দুই শিশুকন্যাকে নিজের কাছে রেখে দেওয়া-সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা প্রিন্সিপালের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ তুলেছেন।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তাঁরা দেখেছেন ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে থাকা একটি গাড়িতে তোলা হচ্ছে চার শিশুকে। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল। স্কুলের পাশেই দলীয় কার্যালয় রয়েছে। সেখানকার কর্মীদের সন্দেহ হওয়ায় ছুটে যান। এই সময়ই প্রিন্সিপাল পালিয়ে যান বলে অভিযোগ। শিশুদের উদ্ধারের পাশাপাশি সেই গাড়িতে থাকা কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা প্রিন্সিপালের গ্রেফতারের দাবি তোলেন। এরপরেই পুলিশ প্রিন্সিপাল-সহ ৫ জনকে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications