Bankura: পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া বাম-কং জোট দূরস্ত! তৃণমূলের 'বাধা' নিয়ে বিকল্প ভাবনা CPIM-এর
পঞ্চায়েত বাঁকুড়া (Bankura) জেলা পরিষদের ৫৬ আসনেই বামফ্রন্ট লড়বে। কংগ্রেস বা আইএসএফের সঙ্গে কোনও আসন সমঝোতা হবে না। তবে ওই দুই দল ও বাম মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত স্তরে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এদিন দলের জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা বললেন সিপিআইএম জেলা সম্পাদক অজিত পতি।
এদিন সাংবাদিক সম্মেলন থেকেই বাঁকুড়া জেলা পরিষদের ৫৬ টি আসনের মধ্যে ৪৯ টি আসনে বামফ্রন্ট মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেন, সিপিআইএম য়জেলা সম্পাদক অজিত পতি। এছাড়াও সেখানে ছিলেন আরএসপি জেলা সম্পাদক গঙ্গা গোস্বামী, সিপিআই জেলা সম্পাদক কল্যাণপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো নেতারা।

সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি এদিন জানান, ৪৯ টি আসনের মধ্যে সিপিআইএম ৪৬ টি ও ১ টি করে সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দিতা করবে। বাকি জয়পুরের তিনটি, বিষ্ণুপুরের ১ টি ও ছাতনার ৩ টি জেলা পরিষদের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানা তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি দাবি করেন, জেলা জুড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ব্লক অফিসে পরিকল্পনার অভাব রয়েছে। ডিসিআর কাটার সমস্যার পাশাপাশি পুলিশও নানাভাবে বাধার সম্মুখীন করছে।

এছাড়াও জেলার জয়পুর, পাত্রসায়র, ইন্দাস কোতুলপুরে পুলিশের উপস্থিতিতে তৃণমূল মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে তাঁরা বাঁকুড়া জেলাশাসক ও বিষ্ণুপুর মহকুমাশাসকের কাছে যাবেন বলে তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications