আখের ছিবড়া দিয়ে দুর্গা প্রতিমা, এবারেও চমক দিলেন বাঁকুড়ার অর্পিতা সরকার
পুজো এলেই এলাকার লোকজন খোঁজ করেন। এবার বাঁকুড়ার অর্পিতা সরকার নতুন কী করলেন? কারণ, গত কয়েক বছরে ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন অর্পিতা। এবারও তিনি সেই কাজ করছেন। এবার কী চমক এনেছেন অর্পিতা, তাঁর কাজে?
'যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন', বলার দিন শেষ। এবার হয়তো বলতে হবে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন আবার তিনি সংসার সন্তান সামলে দুর্গা প্রতিমাও তৈরি করেন। তিনি অন্য কেউ নন। বিগত কয়েক বছর ধরে শারদোৎসবের আগে বাড়িতে বসেই প্রতিমা বানাচ্ছেন তিনি। ফেলে দেওয়া, অথচ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আলোচনায় বাঁকুড়া শহরের বাসিন্দা অর্পিতা সরকার।

এর আগে তিনি ভুট্টার খোসা, রসুনের খোসা কিংবা তেজপাতা দিয়ে প্রতিমা বানিয়েছিলেন। সকলের তাক লেগে গিয়েছিল৷ এবার আরও অন্য কিছু বানানো। আর সেজন্য কারি কারি আখের ছিবড়া জোগাড় করা। চলতি বছরে এক চালা দেবী প্রতিমার পুরোটাই তিনি তৈরি করেছেন আখের ছিবড়া দিয়ে।
সাম্প্রতিক সময়ে আরজি কর কাণ্ডের মতো ঘটনা নাড়িয়ে দিয়েছে সমাজ ব্যবস্থাকে। গৃহবধূ অর্পিতাও এই পরিস্থিতিতে দুশ্চিন্তার অতলে ডুবেছিলেন। তাই এবার তাঁর তৈরি প্রতিমায় নারী নির্যাতনের রূপও ফুটিয়ে তুলেছেন।
তাঁর তৈরি আখের ছিবড়ার ল দুর্গা প্রতিমার একই অঙ্গে দুই রূপ। এক দিকে যেমন দুর্গতিনাশিনী, মহিষাসুরমর্দিণী দেবী দুর্গার রূপ তিনি ফুটিয়ে তুলেছেন। অন্য দিকে তেমনই এক নির্যাতিতা নারীর প্রতিচ্ছবির দেখা মেলে।
শিল্পী অর্পিতা সরকার বলেন, নারী নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এবার অন্তত থামা দরকার। এই প্রতিমাতেও সেই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ এক মাস ধরে এই কর্মকাণ্ড চলেছে। অবসরকালীন সময়ে মূলত এই কাজ করা। আখের ছিবড়া ব্যবহার করেই এই প্রতিমা তৈরি হয়েছে। এই ধরনের শিল্পকর্মে বর্তমান প্রজন্ম আগ্রহী হলে তিনি শেখাতে রাজি। এই কথাও তিনি জানিয়েছেন।
বউমার এই প্রতিভায় খুশি শাশুড়ি টুলু রানি সরকার। তিনি বলেন, বাড়ির সব কাজ সামলান বউমা। তারপর এই কাজ করেন। এমন অনেক সময় হয়েছে, কাজ করতে রাত তিনটে বেজে গিয়েছে। তবুও বিরামহীন ভাবে সেই কাজ করে গিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications