বাঁকুড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবারও কম পরিমাণে বিলির অভিযোগ! কর্মীদের ঘেরাও মুক্ত করল পুলিশ
নিম্ন মানের খাবার ও সেই খাবার পরিমাণে কম দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi centers in Bankura) তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশের। মঙ্গলবার গঙ্গাজলঘাটির ভুঁইফোড় গ্রামের ঘটনা।
এলাকার মানুষের দাবি, ভুঁইফোড় গ্রামে একটি মাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi centers in Bankura) দায়িত্বপ্রাপ্ত কর্মী শিশু শিক্ষার্থীদের পড়াশুনা করানোর কোন দায়িত্ব নেন না। খাবার পরিবেশনের সময় আসেন। এমন কী ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার একদিকে যেমন পরিমানে কম দেওয়া হয়, এমনকি অন্যদিকে তা অত্যন্ত নিম্নমানের বলে তাঁরা অভিযোগ করেছেন।

খবর পেয়ে গ্রামে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশ গ্রামবাসীদের হাতে আটক সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে উদ্ধার করে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কাহামনি সরেনও নিম্ন মান ও পরিমানে কম খাবার দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন। তিনি বলেন, এর আগেও এধরণের বিক্ষোভ হয়েছিল। তবে এদিন তিনি রান্না করেননি বলে জানান।
ভুঁইফোড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi centers in Bankura) কর্মী সুপ্রিয়া চট্টোপাধ্যায় বলেছেন, তিনি অনেক দূর থেকে আসেন, শারীরিকভাবে অসুস্থ। রান্নার জন্য পরিমাণের কম সব্জি আনা হলে তাঁর সহায়িকাকে তা আনার জন্য বলেন। এমনকি নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications