শুয়োরের দাপাদাপিতে নিরাপত্তাহীনতা! চারপেয়ের কামড়ে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগকে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়
শুয়োরের কামড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সহায়সম্বলহীন বৃদ্ধার। মৃতার নাম করুণা কর্মকার (৮৪)। বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন 'অসুস্থ' বৃদ্ধা করুণা কর্মকার। মূলত, পাড়ার লোকেরাই তাঁকে দেখাশোনা করলেও তাঁর মেয়ে এসে মাঝে মধ্যে দেখে যেতেন। কিন্তু 'অসুস্থ' ওই বৃদ্ধার 'শুয়োরের কামড়েই মৃত্যু হয়েছে' বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে।

এলাকাবাসী আলোক দাস মোদক, চায়না গরাইরা বলেন, পাশের বস্তিতে শুয়োর চাষ করা হয়েছে, আর সেই শুয়োর যখন-তখন বাড়িতে ঢুকে পড়ছে। পূরো এলাকা শুয়োরের জ্বালায় অতিষ্ট। ওই বৃদ্ধার শুয়োরোর আক্রমণে মৃত্যু হয়েছে দাবি করে তাঁরা আরও বলেন, বাড়ির বাইরে শিশুদের একা ছাড়া যায় না। বিষয়টি পুরসভাকে জানালেও কোন কাজ হয়নি বলে তারা দাবি করেন।
স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী সন্ধ্যা ধাড়া বলেন, সেন্টারের দরজা বন্ধ রেখে কাজ কর্ম করতে হয়, যখন তখন শুয়োর ঢুকে পড়ে। যা পরিস্থিতি তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত-ও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, এই এলাকা 'শুয়োরের আখড়ায় পরিণত হয়েছে, লালবাজারের প্রতিটা গলিতেই শুয়োরে অবাধ বিচরণ। যে ঘটনা আগে কখনো হয়নি সেটাই হলো, শুয়োরের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হলো। অবৈধভাবে শুয়োর চাষের জন্যই সমস্যা বাড়ছে। পুরসভার তরফে একাধিকবার এবিষয়ে মাইকিং করা হয়েছে, পরিকাঠামোর অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এবার বোর্ড মিটিং এবিষয়ে আলোচনা হবে। এছাড়াও এক্ষেত্রে 'পুরসভার যথেষ্ট দায়িত্ব রয়েছে' বলেও তিনি জানান।












Click it and Unblock the Notifications