ফের শিক্ষাক্ষেত্রে বাঁকুড়ার সাফল্য, সর্ব ভারতীয় কোন পরীক্ষায় প্রথম স্থান বাংলার মেয়ে মেঘার?

শিক্ষাক্ষেত্রে সর্ব ভারতীয় স্তরে ফের বড়সড় সাফল্য বাঁকুড়ার। এবার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষা। সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল শহরের প্রতাপ বাগানের বাসিন্দা মেঘা দণ্ডপাঠ।

অতি সম্প্রতি এই ফলাফল প্রকাশিত হয়েছে। এবার মেঘার লক্ষ্য এখান থেকে এমএসসি শেষ করে পিএইচডি করা। গর্বিত বাবা-মাও চান মেয়ে আরও আরও এগিয়ে যাক। পরিবারের মধ্যে খুশি। খুশির হাওয়া বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের দণ্ডপাঠ বাড়িতে। তবে মেঘার এই সাফল্যের শীর্ষে পৌঁছানোর যাত্রাপথটা মোটেই সহজ ছিল না।

Megha Dandapath

তার তীব্র ইচ্ছাশক্তি, জেদ আর দীর্ঘ অধ্যাবসায়তেই সাফল্য এসেছে। বাঁকুড়া গার্লস হাইস্কুলের এই কৃতি ছাত্রী কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে চার বছরের বিএসসি নার্সিং কোর্স করেন। পরে উচ্চ শিক্ষার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে দেড় বছর কর্মরত ছিলেন। এক দিকে কর্মক্ষেত্রের দায়িত্ব সামলানো। অন্য দিকে নিজের লক্ষ্য পূরণে সমানতালে পড়াশোনাও চালিয়ে যান তিনি।

একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রাক্ মুহূর্তে পড়াশোনায় আরও বেশি মনোনিবেশ করতে চাকরিতে ইস্তফা দিতে হয় তাকে। পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় ছিলেন তিনি। ফল প্রকাশের পর দেখা যায় ন্যাশানাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মেঘা। এর পাশাপাশি এইমস্- এ ৭৪ ও সিএমসি ভেলোরের প্রবেশিকা পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন তিনি।

মেয়ের এই সাফল্যে খুশি পেশায় ব্যবসায়ী বাবা রূপম দণ্ডপাঠ, মা সুমনা ঘোষ। তাঁরা বলেন, মেয়ে বরাবর পড়াশোনায় বরাবর ভালো। তবে এবার অপ্রত্যাশিত সাফল্য এসেছে। মেয়ের ইচ্ছা, এই মুহূর্তে চাকরি নয়, আরও পড়াশোনা করার। সেই ইচ্ছাকেই মর্যাদা দেওয়া হচ্ছে। শুধু পিএইচডি-তেই আটকে থাকা নয়। পোস্ট ডক্টরেট পর্যন্ত করে বাড়ি ফিরুক মেয়ে। এখন এমনই চাইছেন বাবা - মা।

খুশি মেঘা দণ্ডপাঠ নিজেও। তাঁর কথায়, আমাদের সমাজে মনের রোগ হলে মানুষ বলতে চায় না। এটা তো সত্যি শরীরের মতো মনেও রোগ বাসা বাঁধতে পারে। এটা স্বাভাবিক ঘটনা। মূলত, জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই 'সাইক্রিয়াটিক' নিয়ে পড়াশুনা করা ও ন্যাশানাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্স থেকে ওই বিষয়ে পিএইচডি করতে চাওয়া। জানিয়েছেন মেঘা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+