West Bengal News: রাতেও ছিল আস্ত পুকুর! সকাল হতেই একী কাণ্ড? দেখুন সেই ভিডিও

West Bengal News: মাস দু'য়েক আগে হরিপুর হাটতলা সংলগ্ন একটি এমএসকে স্কুল চত্বর হঠাত করেই কিছুটা বসে যায়! এভাবে হঠাত করে কিছুটা অংশ বসে যাওয়ায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সেই আতঙ্কের রেশ এখনও কাটেনি স্থানীয়দের মধ্যে। আর এর মধ্যেই ফের একবার এলাকায় ধসের ঘটনা।

আর সেই ধসের (West Bengal News) কারণে শুকিয়ে গেল আস্ত পুকুরের জল। আর এভাবে পুকুরের জল শুকিয়ে যাওয়ায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায়বেলার পর হরিপুর হাটতলা সংলগ্ন গোসাই তোলা মন্দিরের পাশে বড় পুকুরে এই ঘটনাটি ঘটে।

West Bengal News

সন্ধ্যের পর থেকে হঠাৎই পুকুরের জল কমতে শুরু করে। আজ শুক্রবার সকালে এলাকার মানুষ ওই পুকুরের সামনে গেলে একেবারে চমকে উঠেন! এমন ঘটনাও যে ঘটতে পারে, তা ভাবতেই পারছেন না স্থানীয় মানুষজন। আর তা নিয়ে রীতিমত হৈহৈ কাণ্ড বেঁধে যায় এলাকায়।

West Bengal News: কি ঘটল সেখানে?

এলাকার মানুষ দেখেন, একেবারে জল শুকিয়ে পুকুরটি রুক্ষ জমিতে পরিণত হয়েছে। এমনকি পুকুরে থাকা সমস্ত মাছও উধাও। কিছুই সেখানে আর অবশিষ্ট নেই। স্থানীয় বাসিন্দা শিবু মন্ডল জানান, এই পুকুরের জল নিত্য প্রয়োজনে স্থানীয় মানুষরা ব্যবহার করেন।

এভাবে জল শুকিয়ে যাওয়ায় কমবেশি সকলেই সমস্যায় পড়বে বলে আশঙ্কা জানান তিনি। কিন্তু কীভাবে জল কয়েক ঘণ্টার ব্যবধানে এতটা শুকিয়ে গেল তা ভাবতেও পারছেন না শিবু।

হাটতলার বাসিন্দা তথা হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন, ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন ও বিস্ফোরণের ফলে এলাকায় প্রায়ই ধসের ঘটনা ঘটে । এলাকায় তৈরি হয়েছে বিপদজনক পরিস্থিতি।

ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আবেদন করেও কোনও লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গোপীনাথবাবু। ধসের ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় আসেন হরিপুর কোলিয়ারির এজেন্ট পি,কে ঝাঁ । কি কারনে পুকুরের জল শুকিয়ে গেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+