Loksahba Vote 2024: কীর্তি আজাদের সামনেই হাতাহাতি দলীয় কর্মীদের, মাথায় হাত দিয়ে বসলেন প্রার্থী
লোকসভা ভোটের প্রচারে গিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের মাঝে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। দুর্গাপুরে প্রচার করছিলেন তিনি। ১২ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীনই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। প্রার্থীকে সম্বর্ধনা জানানো নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়।
কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করে বড় চমক দিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কীর্তি আজাদের বিপক্ষে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। তিনিও প্রচারের ময়দানে নেমে পড়েছন। কীর্তি আজাদকে রিটায়ার্ড ব্যাটসম্যান বলে নিশানা করেছেন তিনি।

বর্ধমানকে বারবার পুরনো পিচ বলে দাবি করেছেন তিনি। কাজেই এই কেন্দ্রে তাঁকে হারাতে পারবেন না দিলীপ ঘোষ এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। কিন্তু দুর্গাপুরে প্রচারে গিয়ে আজ বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন কীর্তি আজাদ। তাঁকে সম্বর্ধনা দেওয়ার নাম করে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে। ধাক্কা ধাক্কিতে কীর্তি আজাদ নিজেও পড়ে যেতে বসেছিলেন। কোনও রকমে সামলে নিয়ে বেরিয়ে আসেন কিনি। তারপরে পাশের একটি মন্দিরে মাথায় হাত দিয়ে বসে পড়েন প্রার্থী।
এদিকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রথম দিন প্রচার শুরু করেই বিতর্কে জড়িয়েছিলেন। তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তারপরেই শাসক দল দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ করেছিলেন। কমিশন তাঁকে শোকজ করে। ২৯ তারিখের মধ্যে জবাব দিতে বলা হয়।
বিতর্কের এখানেই শেষ নয়। বর্ধমান রাজার নামে জয়োধ্বনী নিয়ে রাজ পরিবারের এক ব্যক্তির গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সেটা যে বর্ধমান রাজার মূর্তি নয় সেটা তিনি জানেনই না। এই নিয়ে সরব হয়েছে আবার শাসক দল। তাঁরা পাল্টা কটাক্ষ করে বলেছেন মেদিনীপুর থেকে এসে বর্ধমানের পিচে খেলতে নেমেছেন। বর্ধমানের তিনি কিছুই চেনেন না এরকমই অবস্থা হবে তাঁর।












Click it and Unblock the Notifications