Kirti Azad: রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী! ক্ষুব্ধ কীর্তি ইঞ্জিনিয়ারের পকেটে ভরে দিলেন নুড়ি-পাথর
Kirti Azad: পূর্ব বর্ধমান জেলার গলসিতে বেহাল রাস্তা। নিম্ন মানের সামগ্রী কুড়িয়ে ইঞ্জিনিয়ারের পকেটে ভরে দিলেন সাংসদ। সাংসদ কীর্তি আজাদের দাবাং মুড দেখে খুশি আম জনতা। বুধবার এলাকা পরিদর্শন করতে যান কীর্তি। এলাকার রাস্তা দেখে চরম ক্ষুব্ধ হন তিনি, শুধু তাই নয়, তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ।
পূর্ব বর্ধমানের গলসি ১নং ব্লকে বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, ব্লকের পোতনা পুরসা অঞ্চলে মনোহর সুজাপুর গ্ৰামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রাইমারী স্কুল থেকে গলিগ্ৰাম লকগেট পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা হয় সংস্কার করা হয়। এলাকাবাসীদের একাংশের অভিযোগ রাস্তা সংস্কারের পরই রাস্তা থেকে পিচ উঠে পাথর বেড়িয়ে যাচ্ছে।

যেটি নিয়ে তারা ওই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভও দেখায়। সেই খবর কয়েকদিন আগে খবর প্রকাশ হওয়ায় সেটি সাংসদের (Kirti Azad) নজরে আসতেই আজ ওই রাস্তা পরিদর্শন করতে আসেন।
রাস্তায় পাথড় বের হতে দেখে জেলা পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার কে রীতিমতো ধমক দিতে দেখা যায়। এদিকে সাংসদ (Kirti Azad) এমন ধমক দেওয়া দেখে খুশি হন উপস্থিত আম জনতা। তারা মনে করছেন সাংসদ কীর্তি আজাদের প্রচেষ্টায় ওই রাস্তা পূণরায় ঠিক করা হবে।
রাস্তা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad) বলেন, দিদি অনেক কাজ করছেন, উনার কাজ সঠিক ভাবে যেনো হয়,আমরা সেটাই চাই। এই রাস্তা নিয়ে আমি জেলা শাসককে লিখিত জানাবো।












Click it and Unblock the Notifications