সিপিএমের পার্টি অফিসে পতাকা তুললেন তৃণমূলের বিধায়ক, বেনজির ঘটনার সাক্ষী বাংলা

সিপিএমের পার্টি অফিসে পতাকা তুললেন তৃণমূলের বিধায়ক, বেনজির ঘটনার সাক্ষী বাংলা

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে রাজনৈতিক মেলবন্ধনের সাক্ষী থাকল বাংলা। রাজনীতির ঊর্ধ্বে উঠে তৃণমূলের বিধায়ক স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন সিপিএমের অফিসে গিয়ে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে রাজনীতির কলুষ মুক্তি ঘটল। রাজনৈতিক ভেদাভেদ ঘুচিয়ে লাল-সবুজ এক হয়ে বার্তা দিল আমরা ভারতীয়। আমাদের ভারত মহান।

তৃণমূল বিধায়কের পতাকা উত্তোলন সিপিএম অফিসে

তৃণমূল বিধায়কের পতাকা উত্তোলন সিপিএম অফিসে

স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে সিপিএমের পাণ্ডবেশ্বর পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক রাজনৈতিক ঐক্যের ছবি ফুটে উঠল। পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিপিএম নেতা-কর্মী-সমর্থকরা বিধায়কের কাছে অনুরোধ করলেন তাঁদের পার্টি অফিসে জাতীয় পতাকা তুলতে। কালক্ষেপ না করে বিধায়ক জাতীয় পতাকা উত্তোলন করলেন।

সিপিএমের পার্টি অফিসে দেখা গেল ভিন্ন ছবি

সিপিএমের পার্টি অফিসে দেখা গেল ভিন্ন ছবি

সিপিএম একসময় আওয়াজ তুলছিল, 'ইয়ে আজাদি ঝুটা হ্যায়'। কিন্তু এবার তাঁদের পার্টি অফিসে দেখা গেল ভিন্ন ছবি। স্বাধীনতার ৭৬তম দিবস ও ৭৫তম বর্ষপূর্তিতে সিপিএমের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা হওয়ায় ভিন্ন ছবি দেখা গেল। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার নবগ্রামে সিপিএমের কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

পাণ্ডবেশ্বর ‘মিলন-মহানে’র ছবি প্রশংসাযোগ্য

পাণ্ডবেশ্বর ‘মিলন-মহানে’র ছবি প্রশংসাযোগ্য

এর আগে বামেদের কার্যালয়ে গিয়ে কোনও তৃণূমূল বা দক্ষিণপন্থী দলের বিধায়ক বা নেতা জাতীয় পতাকা তুলেছেন, এমন ছবি দেখা যায়নি। এবার এই অভিনব স্বাধীনতা পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সোমবার পাণ্ডবেশ্বর যে ছবি তুলে ধরল দেশ ও দশের কাছে, তা এককথায় প্রশংসাযোগ্য।

তৃণমূল বিধায়ককে ঘিরে আবদার সিপিএমের

তৃণমূল বিধায়ককে ঘিরে আবদার সিপিএমের

সোমবার পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই সময় তিনি লক্ষ্য করেন রাস্তায় পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন সিপিএম কর্মী-সমর্থকরা। তিনি ভেবেছিলেন রাস্তা অবরোধ করা হয়েছে, তা না হলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে সিপিএম। কিন্তু মুহূর্তেই তাঁর ভুল ভেঙে যায়।

সবারই আজ একটাই পরিচয় আমরা ভারতীয়

সবারই আজ একটাই পরিচয় আমরা ভারতীয়

তৃণমূল বিধায়কের গাড়ি থামতেই। সিপিএম কর্মী-সমর্থকরা বিধায়কের গাড়ির সামনে গিয়ে তাঁকে জাতীয় পতাকা উত্তোলন করতে অনুরোধ করেন। সিপিএম কর্মীদের সেই অনুরোধে সাড়া গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে সম্মত হন তৃণমূল বিধায়ক। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, আজকের দিনে কোনও রাজনীতি নয়। আজ আমরা সবাই এক। সিপিএম কর্মীরা আমার ভাই। আমদের সবারই আজ একটাই পরিচয় ভারতীয়।

বাংলার বুকে বেনজির ঘটনা, নজির সিপিএম-তৃণমূলের

বাংলার বুকে বেনজির ঘটনা, নজির সিপিএম-তৃণমূলের

বিধায়ক বলেন, আমাকে আজ ওঁরা জাতীয় পতাকা তুলতে ডেকেছেন, আমি এসেছি। আজ সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সকলে ভারতবাসী। এটা রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের বাংলা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। তাই তো বাংলার বুকে সিপিএমের কার্যালয়ে গিয়ে পতাকা তুললাম। সিপিএমের পার্টি অফিসে তৃণমূল বিধায়ক জাতীয় পতাকা উত্তোলন করে নজির সৃষ্টি করলেন। এই নজির বাংলার বুকে বেনজির ঘটনার সাক্ষী হয়ে চিরকালীন জায়গা করে নিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+