কেতুগ্রামে বিজেপির বলে বলিয়ান সিপিআইএম! পরিবারের দাবিতে তাল কাটল তৃণমূলের অভিযোগের

ভোটের আগের রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল কর্মী খুন। সেই ঘটনায় তৃণমূল শুরু থেকেই সিপিআইএমের বিরুদ্ধে আঙুল তুলেছে। এমন কী তৃণমূলের এক্স হ্যান্ডেলেও এব্যাপারে অভিযোগ করা হয়। তবে সেই অভিযোগের তাল কেটেছে পরিবারের দাবিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ এক সিভিক ভলান্টিয়ার এবং এক তৃণমূল কর্মীকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এক সঙ্গীকে নিয়ে বাইকে বাড়িতে ফিরছিলেন মিন্টু শেখ (৪৫)। সেই সময় বাইকে করে বেশ কয়েকজন তাঁর পথ আটকায়। তারপরেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে বোমা মেরে পালিয়ে যায়। সঙ্গী গুরুতর আহত হন। সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত এলাকা।

ketugram

তৃণমূলের প্রতিক্রিয়া
এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়, ৩৪ বছরের শাসনে সিপিআইএম যেভাবে সন্ত্রাস চালিয়েছিল, ঠিক সেই ভাবেই সিপিআইএম হার্মাদরা কেতুগ্রামে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, নির্বাচনী দায়িত্ব পালন করার পরে মিন্টু শেখ যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়।
তৃণমূলের দাবি, সিপিআইএম বিজেপির ক্ষমতায় বলিয়ান হয়ে এই হামলা চালিয়েছে। মানুষকে ভয় দেখিয়ে অন্ধকাার দিন ফিরিয়ে আনতে চাইছে। এব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

তাল কেটেছে পরিবারের দাবিতে
মৃত মিন্টু শেখের স্ত্রী তুহিনা খাতুন দাবি করেছেন, দলের গোষ্ঠীদ্বন্দের কারণেই এই খুন। লোক দিয়ে খুন করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। খুনের সঙ্গে তঋণমূলের অঞ্চল সভাপতি যুক্ত রয়েছেন বলে ও অভিযোগ করেছেন তিনি। এই খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবি করেছেন মৃতের স্ত্রী।

পরিবারেই কিছুটা অন্যমত
মৃত মিন্টু শেখের ভাগ্নে জানিয়েছেন, রাতে বোমার আওয়াজ পান তাঁরা। পরপর প্রায় পাঁচটা বোমা ফাটানো হয়। তাঁরা যখন আসেন, তখনও মামার শরীরে প্রাণ ছিল। তবে তিনি ছিলেন রক্তাক্ত। মুখে জল দিতে না দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি দাবি করেছেন, মামা দীর্ঘদিন ধরে তৃণমূল করতেন। সম্প্রতি কিছু অসুবিধার কারণে রাজনীতি থেকে দূরে সরেছিলেন। কিন্তু তারপর রবিবার রাতের এই ঘটনা।

সিপিআইএমের অবস্থান
সিপিআইএমের তরফে তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+