Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kirti Azad: 'গো ব্যাক স্লোগান তো হামেশাই শোনেন, উস্কানি দেন বলেই এই ঘটনা', মন্তেশ্বরের ঘটনা নিয়ে কী বললেন আজাদ

চতুর্থ দফার ভোটে মন্তেশ্বরে ধুন্ধুমার। মন্তেশ্বরে তুমুল উত্তেজনা। দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তিনি পাল্টা অভিযোগ করেছেন ভোটের আগে থেকেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ উস্কানি মূলক মন্তব্য করছেন।

তিনি প্রচারে গিয়ে যেসব কথা বলেছেন সেটা চরম উস্কানি মূলক। সেকারণেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল । দিলীপ ঘোষ নিজে প্রার্থী হয়ে কাউকে সম্মান জনক কথা বলেননি। এমনকী তাঁকে পর্যন্ত মারার হুমকি দিয়েছিেলন বলে দাবি করেছেন কীর্তি আজাদ। এই ধরনের উস্কানি মূলক কথা যিনি দিনের পর দিন বলে গিয়েছেন তাঁর পক্ষে গোব্যাক স্লোগান শোনা নতুন কিছু নয়। এর আগেও একাধিক জায়গায় গো ব্যাক স্লোগান শুনেছিলেন তিনি। এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ।

Kirti Azad

মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মন্তেশ্বরে দিলীপ ঘোষের কনভয় আটকে বিক্ষোভ দেখা তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তারপরেই উত্তেজনা চরমে ওঠে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কংগ্রসকর্মী। দিলীপ ঘোষের দেহরক্ষীর লাঠিচার্জে তৃণমূল কংগ্রেস কর্মীরা আহত হয়েছেন বলে অভিযোগ।

পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই লাঠি হাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। দিলীপ ঘোষের কনভয়ের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকী সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিলীপ ঘোষকে সেখান থেকে কোনও মতে বের করে নিয়ে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা।

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল। এলাকার বিজেপি কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন। তাঁর কোনও দেহরক্ষী তৃণমূলের কারোর গায়ে হাত দেয়নি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তিিন পাল্টা দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে।

দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার খবর পেয়েই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। মন্তেশ্বরে এই হামলার ঘটনা ঘটার কয়েক মিনিট আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে সকাল থেকেই তিনি মেজাজে ছিলেন। এবং আজ গণ্ডগোল করলে পাকাপাকি ভাবে ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে হলে হুঙ্কার দিেয়ছিলেন দিলীপ ঘোষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+