Ketugram Blast: কল্যাণীর পর কেতুগ্রাম, ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ছাদ, এলাকায় তীব্র আতঙ্ক
বারুদের স্তুপে গোটা বাংলা। নদীয়ার কল্যাণীতে বাজি কারখানার বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার বোমা বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। রবিবার সন্ধ্যার পর ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চেঁচুড়ি গ্রাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চেঁচুড়ি গ্রামে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটে। ঘরে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটি ছাঁদ সম্পূর্ণ উড়ে গিয়েছে। এমনকি আশেপাশের কয়েকটি বাড়িও প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ভয়াবহ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। স্থানীয় মানুষদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা প্রথমে পুলিশকে খবর দেন। পুলিশের অনুমান বিপুল পরিমাণে বোমা এবং বিস্ফোরক মজুত থাকায় এই ঘটনাটি ঘটেছে। একইসঙ্গে আশে পাশের বাড়িতে বিস্ফোরক মজুত আছে কিনা তা জানার জন্য তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। এত পরিমাণ বিস্ফোরক কেন মজুত করা ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নেপথ্যে কী কোও নাশকতার ছক ছিল সেটা নিয়েও প্রশ্ন উঠছে।
গোটা এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। উল্লেখ্য কেতুগ্রাম অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা। বিধানসভা ভোটের আগের রাতে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে বোমা মেরে কুপিয়ে খুন করা হয়েছিল শাসক দলের নেতা মিন্টু শেখকে।












Click it and Unblock the Notifications