বিরোধী দলনেতার কার্টুন দিয়ে পোস্টার তৃণমূলের, পুলিশের অনুমতি না মেলায় বাতিল হল শুভেন্দুর সভা

বিরোধী দলনেতার কার্টুন দিয়ে পোস্টার তৃণমূলের, পুলিশের অনুমতি না মেলায় বাতিল হল শুভেন্দুর সভা

শুভেন্দু অধিকারীর নামে জেলায় জেলায় নিরুদ্দেশ পোস্টার তৃণমূলের আইটি সেলের। এই নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। এদিকে আবার বর্ধমানের দেওয়ানদিঘিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ। তার জেরে বাতিল করতে হয়েছে বিরোধী দলনেতার পোস্টার। রাজ্য জুড়ে একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর কার্টুন দিয়ে নাম না করে পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল। পোল্টার পড়েছে সল্টলেকেও।

শুভেন্দুর নামে পোস্টার

শুভেন্দুর নামে পোস্টার

হঠাৎ করে জেলা থেকে শহর পোস্টারে ছয়লাপ। তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই পোস্টার। তাতে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আদলে আঁকা একটি কার্টুন। পাশে বড় বড় অক্ষরে লেখা নিরুদ্দেশ। তার সঙ্গে পরিচিতি হিসেবে বাড়ির ঠিকানা, দেহের গড়ন সবটাই লেখা হয়েছে। সল্টলেক, বর্ধমান, বালি থেকে শুরু রাজ্যের একাধিক জেলায় পড়েছে শুভেন্দু অধিকারীর নামের এই পোস্টার।

শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ

শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ

এদিকে আজই পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘিতে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তার অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই সেই সভা বাতিল করতে হয়েছে বিজেপিকে। কাঁথিতেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শেষে আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীর সভা করেছেন। দেওয়ানদিঘিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দেওয়া নিয়ে বিজেপি সরব হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস।

শুভেন্দুকে নিশানা তৃণমূল কংগ্রেস

শুভেন্দুকে নিশানা তৃণমূল কংগ্রেস

শুভেন্দু অধিকারীর ডেডলাইন নিয়ে তুমুল সমালোচনা হয়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে তিনটি ডেডলাই দিয়েছিলেন। ১২,১৪ এবং ২১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ দিন বলে ঘোষণা করেছিলেন তিনি। বড় কিছু ঘটতে চলেছে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর তেমন কিছুই ঘটেনি। ১২ ডিসেম্বর সিআইডি হেফাজতে মারা যান বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখ। তারপরে আবার ১৪ তারিখ শুভেন্দু অধিকারীর সভাতেই পদপিষ্ট হয়ে মারা যান ২ জন। ২১ ডিসেম্বরও তেমন বড়কছু ঘটেনি রাজ্যে। নিজের সভা থেকে তারিখ ছেড়ে সাল নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি

শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি

আসানসোলের কম্বল বিতরণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করেছিলেন। এই নিয়ে আদালতে পর্যন্ত গিয়েছিল সরকার। সুপ্রিম কোর্ট ফের হাইকোর্টে সেই মামলার শুনানির জন্য জানিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+