যুবভারতীর সামনে থেকে ‘বিদঘুটে’ মূর্তির বিদায়, ক্রীড়ামন্ত্রীর নির্দেশে সরল ভাস্কর্য

যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরানো হল ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের ভাষায় বর্ণিত সেই 'বিদঘুটে’ মূর্তি। ক্রীড়ামন্ত্রী নিশীথ কয়েকদিন আগেই ভিভিআইপি গেটের সামনের এই অর্ধেক শরীরের মূর্তি ভাঙার ঘোষণা করেন। তাঁর নির্দেশেই এদিন শনিবার সকালে মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে।

২০১৭ সালে যুবভারতী সংস্কারের সময় এটি স্থাপিত হয়। পা থেকে কোমর পর্যন্ত মানব রূপের মূর্তিটির ওপর বিশ্ববাংলা লোগো ও পায়ের বলে 'জয়ী’ লেখা ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির নকশা করেছিলেন। তাঁর অনুপ্রেরণায় তৈরি এই মূর্তি নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল।

রাজ্যে পালাবদলের পর ১৭ মে যুবভারতীতে ডার্বি ম্যাচ দেখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মূর্তিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তখনই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এটি ভেঙে ফেলার কথা বলেন।

নিশীথ প্রামাণিক সেদিন বলেন, "এরকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছিল। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল।"

মূর্তি অপসারণের পর এখন জল্পনা, শূন্যস্থানে বিখ্যাত কোনও ফুটবলারের মূর্তি বসবে। ডার্বির রাতেই ক্রীড়ামন্ত্রী বলেন, "আমরা এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, আমরা সেটা পরিবর্তন করব। এর বদলে বিখ্যাত কোনও ফুটবলারের মূর্তি বসানো হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+