Mid Day Meal: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়া
ফের মিড ডে মিল নিয়ে অশান্তি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিললো টিকটিকি। সেই খাবার খেয়ে অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ছাতিমপুর গ্রামে।
এই ঘটনায় আত্মঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়ারি কেন্দ্রটির বেহাল দশা। কর্মীরা অসর্তকভাবে রান্নার কাজ করেন বলেই খিচুড়িতে টিকটিকি পড়েছে। সেই খিচুড়িই খাওয়ানোর হয় ছোট শিশুদের। খাওয়ার পর বেশ কয়েকটি শিশু অসুস্থ বোধ করায় গ্রামে মেডিকেল টিম গেছে।

খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল টিম গ্রামে গিয়ে চিকিৎসা শুরু করেছে। গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ী কর্মীদের শাস্তির দাবি জানিয়েছেন। এখানে উল্লেখ্য মাস কয়েক আগে জামালপুর ব্লকের একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের খাবারে সাপ মিলে ছিল।ওই খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। সেই নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে।দোষী কর্মীকে শোকজ করা হয় দপ্তরের পক্ষ থেকে।তবুও কোন হেলদোল নেই কর্মীদের।

মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। শুভেন্দু অধিকারী নালিশ জানানোর পর কেন্দ্রের প্রতিনিধিদল এসেছিল স্কুলে স্কুলে মিড ডে মিলের অবস্থা খতিয়ে দেখতে। তাতে একাধিক অভিযোগ পেয়েছেন কেন্দ্রের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডে ডে মিলে এবার মাংস দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications