পূর্ব বর্ধমানে তৃণমূলের ১৬-০! সাফল্যেও কাঁটা বর্ধমান থেকে কালনা পুরসভায় বিজেপির অবিশ্বাস্য ফল
Lok Sabha Election Results 2024: লাল দুর্গ বলে পরিচিত বর্ধমান এখন তৃণমূলের। পূর্ব বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের মতো লোকসভা ভোটেও কোনও বিধানসভা এলাকায় লিড নিতে পারেনি বিজেপি।
যদিও তার মধ্যেই অস্বস্তি পুরসভা নির্বাচন এলাকার ফলাফল ঘিরে। দেখা যাচ্ছে, বিরোধীশূন্য বা বিজেপিশূন্য পুরসভায় অবিশ্বাস্য লিড পেয়েছে গেরুয়া শিবির, পিছিয়ে তৃণমূল।

বিগত পুরভোটে বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডের সব কটিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান পুরসভা এলাকা থেকে ৭,২৮৮ ভোটের লিড পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকার। যদিও ৩৫টি ওয়ার্ডের ২০টিতেই লিড নিয়েছে বিজেপি।
বিগত লোকসভা নির্বাচনে বর্ধমান শহরে তৃণমূল লিড পেয়েছিল ১,৩৩৮ ভোটে। যদিও ২১টি ওয়ার্ডে লিড ছিল বিজেপির। বিধানসভা নির্বাচনে তৃণমূল বিধায়ক খোকন দাসের মার্জিন ছিল ৮,১০৫ ভোটের। তবে ১৮টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল।
পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারের বাড়ি ১০ নম্বর ওয়ার্ডে। পুরভোটে তিনি লড়েন ১১ নম্বর ওয়ার্ড থেকে। এই দুটি ওয়ার্ডে বিজেপির লিড যথাক্রমে ৩৪৭ ও ১,২৮ ভোটের। বিধায়ক খোকন দাসের খাসতালুক ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড যথাক্রমে ১,৫৯৬ ও ১,৬৯৯ ভোটের। উল্লেখ্য, ২৪ নম্বর ওয়ার্ডে বিধানসভা ভোটেও ব্যাপক লিড ছিল বিজেপির।
বর্ধমান পুরসভার ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৭, ২০, ২১, ২২, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। তৃণমূল প্রার্থীর জয়ে বড় অবদান রেখেছে ১৯ নম্বর ওয়ার্ড, এখান থেকে ৩,০৩০ ভোটে লিড পেয়েছে তৃণমূল। ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের লিড ২,৪৭৮ ভোটের।
পুরসভা নির্বাচনে কালনা পুরসভায় তৃণমূল ১৮টির মধ্যে ১৭টিতে জিতেছিল, একটিতে জেতে সিপিআইএম। যদিও এবারের লোকসভা নির্বাচনে কালনা পুরসভা এলাকার ১২টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। চেয়ারম্য়ান আনন্দ দত্তর ৪ নং ওয়ার্ডে বিজেপির লিড ৬৭ ভোটের।
১৮ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডু এই ওয়ার্ডের ভোটার। সেখানে বিজেপি এগিয়ে ১২০ ভোটে। তৃণমূলের শহর সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির লিড ৬২৯ ভোটের।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নীরব খাঁ-র বাড়ি ১২ নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপি এগিয়ে ২৭৪ ভোটে। মন্ত্রী স্বপন দেবনাথের বাড়ি ১১ নম্বর ওয়ার্ডে। সেখানেও ৮৪ ভোটের লিড বিজেপির। বিধায়ক দেবপ্রসাদ বাগের ১৭ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে পিছিয়ে তৃণমূল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি কালনা পুরসভা এলাকায় ২,৬৫৬ ভোটে এগিয়ে ছিল। পুরভোটে তৃণমূল প্রায় ২৭ হাজার ভোটে এগিয়ে যায়। এবারের লোকসভা নির্বাচনে কালনা পুরসভা এলাকায় ৩,০৭৪ ভোটে এগিয়ে গিয়েছে বিজেপি। ২, ৩, ৬, ৮, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।
বিজেপি ৫ নম্বর ওয়ার্ডে ৫০৫, ৭ নং ওয়ার্ডে ৯০৭, ১৩ নম্বর ওয়ার্ডে ৯০৪, ১৫ নং ওয়ার্ডে ৬২৯ ভোটে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে এই ফলাফল নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। কালনায় দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন, দলের ফল খারার হলে বোর্ড ভেঙে দিতে দ্বিধা করবেন না। পুর পরিষেবা প্রদানে খামতি, দলীয় অন্তর্দ্বন্দ্বেই এমন খারাপ বলে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications