Exclusive: অভিষেককে দেখেও শেখেন না! বিধায়ক খোকন দাস নয়া বিতর্কে, 'বর্ধমানের মহারাজ' বলে কটাক্ষ বিরোধীদের
Exclusive: লোকসভা নির্বাচনের আগে বিতর্কে জড়ালেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাস। যাঁর কার্যকলাপ দেখে অসন্তোষ তৃণমূলের অন্দরেই।
দলের অনুশাসন মেনে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না বিধায়কের বিরুদ্ধে। কিন্তু অনেকেরই প্রশ্ন, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফলাও করেন, কিন্তু অভিষেককে দেখেও নিজেকে বদলান না!

২০২১ সালের অগাস্ট মাসে এই বিধায়কই বিতর্কে জড়িয়েছিলেন জুতোর ফিতে দলীয় কর্মীদের দিয়ে বাঁধিয়ে। একটি অনুষ্ঠানে খোকনের জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছিল দুই তৃণমূল কর্মীকে। সেবার তিনি বলেছিলেন, জুতো বাঁধতে সমস্যা হওয়ায় ভাইপো তা বেঁধে দেন।
কিন্তু সেই ঘটনা তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিল। এই বিতর্ক থেকে যে বর্ধমানের এই বিধায়ক যে ন্যূনতম শিক্ষাও নেননি, বদলাননি নিজের স্বভাব, তা ফের সামনে এনে দিল ফেসবুক পোস্ট। খোকন দাস ফেসবুকে সম্প্রতি কল্পতরু ক্রিকেট চ্যালেঞ্জার্স ট্রফির উদ্বোধনের ভিডিও পোস্ট করেছেন। বিতর্ক তা নিয়েই।
দিনের বেলায় যখন এই টুর্নামেন্ট শুরু হচ্ছিল তখন বৃষ্টি ছিল না। খটখটে রোদ। কিন্তু মা-মাটি-মানুষের বিধায়কের 'বাবু'সুলভ ভাবমূর্তিই জন্ম দিল নয়া বিতর্কের। দেখা গেল, এক ব্যক্তি পিছনে থেকে বিধায়কের মাথার উপর ছাতা ধরে রয়েছেন। বিধায়ক তখন কালো রঙের পাঞ্জাবি পরে ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে মিলিত হচ্ছিলেন।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই 'ছত্রধর'-এর নাম অমিত মল্লিক, তিনি বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে বিধায়ক পাজামা-পাঞ্জাবি পরেই টেনিস বলে শট মারছেন, উইকেটকিপারের ভূমিকায় ওই দেহরক্ষীই, হাতে ধরে রয়েছেন ছাতা।
বিধায়ক জানান, এলাকার ছেলেরা এই গরমের মধ্যেও ক্রিকেট খেলতে চাইছেন। তাই তিন দিনের প্রতিযোগিতা উদ্বোধন করতে এসেছেন। যদিও প্রশ্ন উঠেছে, তৃণমূল কংগ্রেস যেখানে ভিআইপি কালচার তুলে দিতে চাইছে, সেখানে কেন বিধায়ক নিজে এক হাতে ছাতা ধরে অন্য হাত মেলালেন না ক্রিকেটার বা আম্পায়ারদের সঙ্গে।
তাছাড়া তিনি টুর্নামেন্ট উদ্বোধন করতে ব্যাট হাতে নামলেন। তখনও তো রোদ ছিল। তাহলে কেন পরিচয়-পর্ব সারার সময়টুকুতে ছাতা ধরাতে হলো অনুগামীকে দিয়ে? দাপুটে বিধায়কের ভূমিকার সমালোচনা করে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতা বললেন, এ তো ফেসবুকে পোস্ট করেছেন বলে দেখা গেল। এমন বাবু কালচার অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিধায়ক।
তৃণমূলের এক প্রবীণ নেতার কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব সময়ই দেখা গিয়েছে নিজে ছাতা মাথায় দিয়ে হাঁটছেন, কিংবা সাংবাদিক বৈঠক করছেন। তিনি নিরাপত্তারক্ষীদের তাঁর মাথার উপর ছাতা ধরতে বলেন না। ফলে এটাই বুঝুন, আমাদের এলাকার বিধায়ক নিজেকে কী ভাবেন! এতটাই ঔদ্ধত্য যে সমালোচনাকে পাত্তা দেন না।
শুধু অভিষেক নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কখনও ছাতা ব্যবহার করতে হলে নিজেই এক হাতে তা ধরেন। এমনকী তিনি যখন রাজ্যের মন্ত্রী ছিলেন তখনও সেটাই করতেন। বিরোধীদের কটাক্ষ, খোকন হয়তো নিজেকে এখন বর্ধমানের মহারাজ ভাবছেন। সে কারণেই কখনও জুতো বাঁধাচ্ছেন, কখনও ছাতা ধরাচ্ছেন কর্মীদের দিয়ে। শিষ্টাচারের বোধটুকু নেই বলে তা ফলাও করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications