শক্তিগড়ে লাইনচ্যূত লোকাল ট্রেন, বন্ধ বর্ধমান শাখার ট্রেন চলাচল, চরম দুর্ভোগে যাত্রীরা
কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। সাত সকালে শক্তিগড় স্টেশনে লাইনচ্যূত হয়ে পড়েছে লোকাল ট্রেন। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেনটি লাইনচ্যূত হয়। এখনো সেটি সরানো হয়নি। এখনও লাইনের উপরে উল্টে পড়ে রয়েছে ট্রেনটি।
যার জেরে বর্ধমান শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। রাতে লাইনচ্যূত হওয়া ট্রেন সকালের মধ্যে কেন সরানো গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এখনও ট্রেন উল্টে পড়ে থাকায় একাধিক এক্সপ্রেস এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

গতকাল রাতে দুর্ঘটনা ঘটলেও এখনও লাইনের উপরে হেলে পড়ে রয়েছে লোকাল ট্রেনের বেশ কয়েকটি বগি। যার জেরে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না। রাত গড়িয়ে সকাল পার হয়ে দুপুর গড়াতে চলল কিন্তু এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারেনি রেলওয়ে।
রাতেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক করা যায়নি ট্রেন চলাচল। ডাউন এবং আপ লাইনে ট্রেন প্রায় চলাচল করছেই না। একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। রেললাইন থেকে যেহেতু বগি এখনও সরানো যায়নি সেকারণে, বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে দূরপাল্লার ট্রেনগুলি।

ডাউন শক্তিকুঞ্জ এক্সপ্রেস, মোকামা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন হাওড়ায় আসার কথা ছিল কিন্তু সেগুলি
আসানসোল স্টেশনে গোলসি স্টেশনে। ডাউন কুম্ভ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে মধুপুর স্টেশনে। ডাউন মিথিলা এক্সপ্রেস চিত্তরঞ্জন স্টেশনে এবং যোধপুর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে পরেশনাথ স্টেশনে। ধানবাদে আটকে রয়েছে শিপ্রা এক্সপ্রেস।
যে লোকাল ট্রেনগুলি চলছে সেগুলি বর্ধমান পর্যন্ত যাচ্ছে না। মেইন লাইনের ট্রেনগুলি মেমারি পর্যন্ত যাচ্ছে আর কর্ড লাইনের ট্রেনগুলি মশাগ্রাম স্টেশন পর্যন্ত যাচ্ছে। ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এই ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।












Click it and Unblock the Notifications