Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Duronto Express: আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের! বাংলার এই স্টেশনে আটকে ট্রেন

Duronto Express: ফের হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটলো। গত কয়েক মাস আগেই কাঁকসার রাজবাঁধে দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছিলো। এবারও সেই রাজবাঁধ স্টেশনের কাছেই দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয় ট্রেনের যাত্রীদের মধ্যে। আতঙ্কে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনাস্থলেই দাঁড়িয়ে আপ দুরন্ত এক্সপ্রেস (Duronto Express) । ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Duronto Express

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাত করেই ইঞ্জিনের পরের বগিটির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে ধোঁয়ার ভরে যায় চারপাশ। যা দেখার পরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই পানাগড় স্টেশন পার হওয়ার পর বিষয়টি রেলের আধিকারিকদের জানানো হয়। এরপরেই তৎক্ষণাৎ ট্রেনের চালককে বিষয়টি জানানো হয়। এরপরেই সকাল ১০ টা নাগাদ কাঁকসার রাজবাঁধ স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে (Duronto Express)।

আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে ওঠে যাত্রীরা। একেবারে হুড়মুড় করে ট্রেন থেকে নেমে আসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। ছুটে আসে দমকলের ইঞ্জিনও। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। সম্পূর্ণ ট্রেন (Duronto Express) পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে রেল আধিকারিকরা মনে করছেন, চাকার সঙ্গে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা হওয়ায় অতিরিক্ত ঘর্ষণ তৈরি হয়েছে। আর সেই কারণেই আগুন লেগেছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বিষয়টি মেরামতের কাজ শুরু করেছেন রেলের আধিকারিকরা। কিন্তু এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল (Indian Rail)। প্রশ্নের মুখে যাত্রী সাছন্দ্য এবং নিরাপত্তা।

বলে রাখা প্রয়োজন, চলতি বছরের জুন মাসে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। সম্প্রতি উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কোচ। চারজনের মৃত্যু হয়। রবিবার রাতে রানাঘাটে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। একের পর এক ঘটনার পরেও সতর্ক হবে না রেল? প্রশ্ন যাত্রীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+