শুকনো পাতা, না শাসকদলের কর্মীদের পরিকল্পিত আগুনে পুড়ল বিজেপির কার্যালয়? দুর্গাপুরে রাজনৈতিক তরজা
প্রখর তাপে ভাজা ভাজা হয়ে যাওয়ার অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তার মধ্যে পশ্চিমের জেলাগুলির জন্য কখনও রেড অ্যালার্ট আবার কখনও অরেঞ্জ অ্যালান্ড জারি করছে আবহাওয়া দফতর। তারই মধ্যে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পাম্প হাউস মোড়ে বিজেপির একটি কার্যালয় আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়।
বিজেপির অভিযোগ এই কার্যালয়ে ২০২১ সালেও আগুন লাগানো হয়েছিল, আবারও পরিকল্পিতভাবে শাসকদলের লোকেরা আগুনে পুড়িয়ে দিল এই কার্যালয়। অন্যদিকে শাসকদলের পালটা প্রতিক্রিয়া, বিজেপির হার নিশ্চিত। কোনও ইস্যু নেই আর। তাই শুকনো পাতায় আগুন লেগে কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে ইস্যু খুঁজতে নেমে পড়েছে।

রাজনৈতিক তরজা বাড়ছে
আগামী ১৩ মে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলার লোকসভা আসনগুলোর নির্বাচন। দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক তরজা ততই বাড়ছে বিজেপি ও এরাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের মধ্যে।
বিজেপির অভিযোগ
বিজেপির দুর্গাপুর পুর্ব বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি প্রবীর রায়ের অভিযোগ, এর আগে ২০২১ সালে বিজেপির এই কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় শাসকদলের দুষ্কৃতীরা।
এবার দিনের বেলায় পার্টি অফিস আগুন লাগিয়ে দেয় তৃণমূলের গুন্ডারা, এ ছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে আমাদের প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার, পোস্টার ছিঁড়ে দিচ্ছে শাসকদলের নেতা-কর্মীরা। বিজেপি এর শেষ দেখে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই নেতা। আবার ঘটনাস্থলে এসে পুলিশ বলছে, ওই পার্টি অফিসে তো কেউ ছিল না। পুলিশের কথামতো সব সময় পার্টি অফিসে লোক রাখতে হবে। এ কেমন নিয়ম? বিজেপি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ
দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড়ের কাছে বিজেপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটি সেখানে যায়। সেখানে যায় নিউ টাউনশিপ থানার পুলিশও। খবর পেয়ে চলে যান বিজেপি কর্মীরা। উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর তৃণমূল আর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে দেন। অভিযোগ, তৃণমূল আশ্রিত আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত। বর্ধমান দুর্গাপুর আসনে হার নিশ্চিত জেনেই তৃণমূল সন্ত্রাসের আবহ তৈরি করছে বলে অভিযোগ করেন তাঁরা।
তৃণমূলের প্রতিক্রিয়া
যদিও বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে বিজেপির পার্টি অফিসে আগুন লাগার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র উত্তেজনার পারদ আরও চড়ে। যদিও দমকল কর্মীরা আগুন লাগার নিশ্চিত কারণ হিসেবে কিছু জানাতে পারেনি।












Click it and Unblock the Notifications