বর্ধমানে মানুষকে ধন্যবাদ দিলেন দিলীপ, মার্জিন বাড়াতে চাইছেন কীর্তি আজাদ

লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোটগণনা চলছে। সকালেই পোঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। গণনা কেন্দ্রে আছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সাধারণ মানুষকে ধন্যবাদ জানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অন্য দিকে জয়ের জন্য ভাবছেন কীর্তি আজাদ। তবে সকালের দিকে ভোট গণনার পরিস্থিতি দেখে কিছুটা বিরক্ত হন। তবে এই ব্যাপারে কোনও কিছুই বলতে চাননি তৃণমূল প্রার্থী।

মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়েছে। সকালেই পোঁছে যান বিজেপি প্রার্থী। কিন্তু ব্যবস্থা দেখে প্রথমে বিরক্ত হন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টার ইউ আই টি প্রশাসনের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

Bardhaman-Durgapur Dilip Ghosh and Kirti Azad

সকাল ৬টার পরেও প্রশাসনের পক্ষ থেকে কাউন্টিং এজেন্টদের জন্য টেবিল লাগানো হয়নি বলে অভিযোগ তুললেন তিনি। যার ফলে কাউন্টিং গেটের সামনে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে কাউন্টিং এজেন্টদের। দিলীপ ঘোষ অভিযোগ করেন, প্রশাসন এভাবে চললে ভোট গণনা শুরু হতে সমস্যা হতে পারে।

এবার ভোটের ফলাফল কী হবে ? সেই প্রশ্ন করা হল দিলীপ ঘোষকে। তিনি তেমন কিছুই বলতে চাননি। সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভোটের ফল বেরনোর পরেই সব কিছু বলবেন। এই কথা জানিয়েছেন দিলীপ। প্রার্থী হওয়ার পর থেকেই প্রচারে ঝড় তুলেছিলেন দিলীপ। একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। টেনশন আর দিলীপ ঘোষ আলাদা দিকে। এই কথা জানালেন তিনি।

সকালে গণনা কেন্দ্রে যান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি জয়ের বিষয় নিয়ে তেমন কোনও কথাই বলেননি। কারণ, তিনি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। জয়ের মার্জিন কত হবে ? সেই ব্যাপারে তিনি অপেক্ষা করছেন। তৃণমূল, বিজেপি কর্মী সমর্থকরা ভিড় করে আছেন গণনা কেন্দ্রের বাইরে। সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোট গণনা কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+