Burdwan Station: 'অমৃত ভারত' প্রকল্পে ভোল বদলে এমনই হবে বর্ধমান স্টেশন! কী কী সুবিধা থাকবে
Burdwan Station: অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশের একাধিক স্টেশনের ভোল বদল হচ্ছে। এই প্রকল্পের আওতায় বাংলার একাধিক স্টেশন রয়েছে। সেই তালিকায় রয়েছে বর্ধমান স্টেশনও। সেই মতো অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সংস্কারের কাজ চলছিল। আর এর মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক।
আর তাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ফলে সংস্কারের কাজ (Burdwan Station) নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কি এই অমৃত ভারত স্টেশন প্রকল্প (Amrit Bharat Station Scheme)? কীভাবে রূপ বদল ঘটবে প্রাচীন বর্ধমান জংশন স্টেশনের। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় এই স্টেশনের জন্যে ৬৪.২ কোটি টাকা ব্যায় করার কথা। বিপুল পরিমান ব্যায়ে স্টেশনে থাকবে যাত্রীদের জন্যে আধুনিক মানে সুযোগ-সুবিধা।

থাকবে বিলাস বহুল ওয়েটিং এরিয়া। এমনকি অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) স্টেশনের মধ্যেই আধুনিক বোর্ড রুম তৈরি হবে। যেখানে যে কোনও ধরনের ব্যবসায়ীক মিটিং করা সম্ভব হবে। থাকবে ওয়াইফাই কানেকটিভিটিও। এছাড়াও বর্ধমান স্টেশনের ডিজাইনেও বদল আনার কথা রয়েছে। স্টেশনের দেওয়ালে থাকবে নান্দনিক ডিজাইন থেকে শুরু করে আধুনিক বসার জায়গা স্টেশনে।
এমনকি টিকিট কাউন্টারেরও রূপ বদলের (Amrit Bharat Station Scheme) কথা রয়েছে। পাশাপাশি স্টেশনে বিভিন্ন স্টল থাকবে। থাকবে ফুড স্টলও। চওড়া হচ্ছে প্লাটফর্মগুলিও। বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের কথাও ভাবনায় রাখা হয়েছে। আর সেজন্যে বিশেষ র্যাম্প তৈরি করা হবে। অন্যদিকে বয়স্কদের সুবিধার কথা ভেবে স্টেশনে আধুনিক লিফট থেকে এসকেলেটরের ব্যবস্থাও রাখার কথা রয়েছে। অন্যদিকে স্টেশনজুড়ে প্রচুর সবুজায়নের ভাবনা রয়েছে রেলের। আর তাই বিভিন্ন অংশে গাছ লাগানোর পরিকল্পনা।
এমনই পরিকল্পনা করে বর্ধমান স্টেশনের সংস্কারের কাজন শুরু হয়েছে। গত কয়েকদিন আগে রেলের একটি সোশ্যাল মিডিয়ায় সে কাজের আপডেট দেওয়া হয়েছিল। এমনকি বর্ধমান স্টেশনের ভোল বদলে কেমন দেওয়া হবে তার একটি গ্রাফিক্স ছবিও শেয়ার করা হয়েছিল রেলের তরফে।
আর এর মধ্যেই ঘটনা (Burdwan Station) ! ফলে কাজ নিয়েও একটা প্রশ্ন (Amrit Bharat Station Scheme) তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি বুঝেই সমস্ত কাজ করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। শুধু বর্ধমান নয়, অমৃত ভারত (Amrit Bharat Station Scheme) এ শিয়ালদহ সহ বাংলার একাধিক স্টেশন বদলে যাবে।












Click it and Unblock the Notifications