Burdwan: আইসক্রিম চুরি করে চম্পট, ফলের দোকানে হাতেনাতে ধরা পড়ল ভুয়ো পুলিশ
বর্ধমান শহরে পুলিশ পরিচয় দিয়ে আইসক্রিমের দোকানে চুরি এবং তারপর ফলের দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ব্যক্তি চললো গণধোলাই। অবশেষে বর্ধমান থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বর্ধমান শহরের পারবীর হাটা এলাকায়। আইসক্রিমের দোকানের ব্যবসাদার জানান, প্রথমে তিনি আইসক্রিম নিয়ে বলেন আমি ৫০০ টাকার নোট দিয়েছি। কিন্তু তিনি কোন টাকায় দেননি। যখন দোকানের মালিক ক্যাশ দেখতে যায়। তখন ঐ ব্যক্তি আরো দু'চারটে আইসক্রিম নিয়ে চম্পট দেয়। সেই ঘটনার চিত্র সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে।

তারপর সেই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু করলে। সেই ব্যক্তি পুনরায় পারবির হাটা এলাকার একটি ফলের দোকানে চুরি করতে যায়। অবশেষে সেখান থেকেই ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন ব্যবসাদার এবং স্থানীয় মানুষজন। ফলের দোকানে ফল কিনার পর মিথ্যা করে তিনি বলেন টাকা দিয়ে দিয়েছি।
ফল ব্যবসায়ী জোরাজুরি করতে তিনি বলেন পুলিশে চাকরি করেন। বিকালে তার সঙ্গে থানায় দেখা করতে। জানা যায় ওই ব্যক্তি মুর্শিদাবাদ থেকে এসেছেন তার বাবাকে চিকিৎসা করানোর জন্য। প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা দেখে সকলেই বিস্মিত।












Click it and Unblock the Notifications