Lok Sabha Election Results 2024: দিলীপের জয় অনিশ্চিত, বর্ধমান-দুর্গাপুরে শুরু তৃণমূলের জয়োল্লাস

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জয়ের ধারা বজায় রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সেখানে জয়োল্লাস শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস প্রার্থী কার্তি আদাজ প্রথম থেকেই এগিয়ে রয়েছেন।

প্রথম থেকেই এই কেন্দ্রে দিলীপ ঘোষ প্রার্থী হতে রাজি ছিলেন না। মেদিনীপুর কেন্দ্র থেকে পর পর তিনবার জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকে তাঁকে সরিয়ে এনে প্রার্থী করা হয় দুর্গাপুর-বর্ধমান কন্দ্রে। তার জন্য দিলীপ ঘোষের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। কীর্তি আজাদকে প্রথম থেকেই বহিরাগত বলে তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ।

TMC Win

প্রচারে শান দিলেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করা থেকে শুরু করে পুলিশকে প্রকাশ্যে জামা-প্যান্ট খুলে পেটানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। আরএসএস ঘনিষ্ঠ নেতা দিলীপ ঘোষ। ২০১৯ সালে কিন্তু তাঁর কাঁধে ভর করেই বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি।

অনেকেই মনে করছেন দিলীপ ঘোষকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনা ঠিক হয়নি। অনেকেই দাবি করতে শুরু করেছেন শুভেন্দুর যে স্ট্র্যাটেজিতে এবার বিজেপি বঙ্গে লড়েছে সেটা একেবারেই ঠিক হয়নি। বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রে দিলীপকে প্রার্থী করা একেবারেই ঠিক সিদ্ধান্ত হয়নি।

দিলীপ ঘোষ প্রচারে গিয়ে একাধিকবার প্রতিরোধের মুখে পড়েছেন। অনেকে আবার মনে করছেন প্রচারে যেভাবে দিলীপ ঘোষ একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন এবং হুমকি দিয়েছেন সেটা প্রভাব ফেলেছে জনমানসে। বাম জমানার পর থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বেশি। সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা যে খুব একটা বিচক্ষণতার কাজ হয়নি সেটা হারে হারে বুঝতে পারছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+