হাতে ব্যাটের পর এবার পায়ে বল! 'মেসোর বাড়ি' যাওয়া অভিষেককে কথা ফেরালেন দিলীপ

যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্য বলছি। আমরা তো সকাল থেকে পাবলিকের সঙ্গে আছি। যাঁদের পাবলিকের সামনে যাওয়ার মতো মুখ নেই, ।লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে বলে মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সকালে চায়ে পে চর্চায় তিনি ছিলেন, বর্ধমানের নতুন পল্লী এলাকায়।

বুধবার সকালে বর্ধমান পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার ফুটবল মাঠে প্রাতর্ভ্রমণ করেন দিলীপ ঘোষ। মাঠে হাঁটার পাশাপাশি ফুটবল খেলেন এবং গোলও করেন। তারপর দিলীপ ঘোষ নতুনপল্লী এলাকায় চা চক্রের আসরে অংশ নেন।

dilip ghosh

তৃণমূলের জমানায় যাঁরা অত্যাচারিত, বিজেপির সরকার ক্ষমতায় এলে তাঁদের সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দুদা যখন বলেছেন ভেবেই বলেছেন। তিনি এব্যাপারে উল্লেখ করেন, দেসে জরুরি অবস্থার সময় যাঁরা ক্ষতির মুখে পড়েছিলেন, তাঁদেরকে কেন্দ্রীয় সরকার ভাতা দিয়েছে।

মঙ্গলবার দুর্গাপুরে তাঁকে দেখা গিয়েছিল লাঠি হাতে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছিলেন, ঘনিষ্ঠজনের পরামর্শেই লাঠি নিয়ে প্রাতর্ভ্রমণ। সেক্ষেত্রে বর্ধমানে তেমন কোনও পরামর্শ আছে কিনা, প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তাঁর মনে হয় না বর্ধমানে উৎপাতের লোক রয়েছে। তবে তা থাকলে ঠান্ডা করার অন্য রাস্তা আছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গাড়িতে আছে, দরকার হলে বের করবেন।

সন্দেশখালিতে সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি ক্রোক করা নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, একটা করলে হবে না, তার অনেক বাড়ি, তার নামে বাজার, সব সরকারকে ক্রোক করতে হবে। সেটা করলে বাকি লুটেরারা শিক্ষা পাবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নিয়ে দিলীপ ঘোষ বলেন, সিবিআই ছাড়া এখানকার কোনও তদন্তের নিষ্পত্তি হয় না। তিনি বলেন, এই রাজ্যের পুলিশ, সিআইডির ওপরে শুধু তাদেরই নয় তৃণমূলের লোকেদেরও ভরসা নেই।

ভূপতিনগর বিস্ফোরণে এনআইএ তদন্ত সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, এই সরকারের আমলে এত বিস্ফোরণ কেন? কারণ এই সরকার দেশ বিরোধী কাজে যুক্ত। তাই এনআইএ তদন্ত করে পিছনে কারা তা বের করতে হবে।

মঙ্গলবার হুগলিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশে বলেছেন, তিনি প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, এরকম কোনও প্যাড হয় বলে তিনি জানেন না। তবে একথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তার (অভিষেক) দলের অনেক সাংসদের ক্ষেত্রেও একথা প্রযোজ্য বলে মন্তব্য করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, গতবার তৃণমূলের অনেক সাংসদকে প্রাক্তন করে দেওয়া হয়েছিল। তাই সেই কথা ভুলতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত ৩০ মার্চ দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল র্ধমান শহরের লোকো ব্লিস মাঠে, ব্যাট হাতে। সেদিন তিনি বলেছিলেন, তিনি রিটায়ার্ডও নন, আর টায়ার্ডও নন. যে মাঠে যান, পিচ যেমন পান, খেলেন এবং জেতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+