Lok Sabha Election Results 2024: বর্ধমান দুর্গাপুরে ছক্কা হাঁকালেন কীর্তি, বোল্ড আউট দিলীপ ঘোষ

লোকসভা ভোেট একের পর এক অঘটন ঘটেই চলেছে। দিলীপকে মেদিনীপুর ছাড়া করার মাশুল গুনতে হল বিজেপিকে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে একেবারে মুখ থুবরে পড়ল বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে হার স্বীকার করতে একদা বঙ্গ বিজেপির কান্ডারি দিলীপ ঘোষকে।

লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার প্রথম থেকেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির হাত ধরেই কিন্তু গত লোকসভা ভোটে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেই দিলীপকেই এবারের নির্বাচনে হার স্বীকার করতে হল। তার একমাত্র কারণ তাঁকে মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Lok Sabha Election Results 2024

ভোটের আগে থেকেই দিলীপ ঘোষকে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। নির্বাচনী প্রচারে গিয়ে প্রথমেই প্রতিপক্ষ কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন ক্রিকেটার হলেও তিনি এখন ক্রিজে নেই। কাজেই খেলতে পারবেন না আর। কিন্তু আসল ময়দানে খেলা ঘুরিয়ে দিয়েছেন কীর্তি আজাদই।

দিলীপ ঘোষের হারের নেপথ্যে বিজেপির রাজনৈতিক দূরদর্শীতাকে দায়ী করেছেন অনেকেই। এক কথায় বলতে গেলে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানোর মাশুল দিল বিজেপি। গত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বেই ১৮ অঙ্কের আসনে পৌঁছতে পেরেছিল বিজেপি। সেটা এবার আর হল না।

যদিও তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্খী কীর্তি আজাগ দিলীপ ঘোষের এই হারের জন্য তাঁর মন্তব্যকে দায়ী করেছেন। যেভাবে প্রচারে বেরিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ তা মানুষ েমনে নেননি। পুলিশকে মার দেওয়ার দাওয়াই থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেত্রীকেও কদর্য ভাষায় আক্রমণ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তাঁর এই বিতর্কিত মন্তব্যও তাঁর হারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য ভোটের দিন একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। গোব্যাক স্লোগান থেকে শুরু করে দিলীপের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। এমনকী দিলীপেক কনভয়ের নিরাপত্তায় থাকায় দুই জওয়ান। একাধিক জায়গায় গো ব্যাক স্লোগদানো দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে দেখে। ভোট গননার দিনও দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+