হরিনাম সংকীর্তন চলাকালীন বচসায় রাজনীতির রং! জখম বেশ কয়েকজন, থমথমে গোটা এলাকা
গ্রামের হরিনাম সংকীর্তন চলাকালীন সামান্য বচসা পৌঁছল হাতাহাতিতে। সেখানে লেগে গেল রাজনীতির রং। আহত উভয়পক্ষের বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য পান্ডবেশ্বরের বাজারি শোনপুরে গ্রামের মধ্যে এভাবে ঝামেলা হচ্ছে শুনে, সেখানে যান বিজেপির চার কর্মী। অভিযোগ অন্যায়ের প্রতিবাদ করায় ব্যাপক মারধর করা হয় চার বিজেপি কর্মীকে। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।
বাদ্যকর পাড়ার বাসিন্দাদের দাবি, যেহেতু তাঁরা তৃণমূলের সঙ্গে যুক্ত, সেই কারণেই বিজেপির কর্মী সমর্থক বাউরি পাড়ার লোকেরা তাদের ওপর হামলা চালিয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের সরগরম পাণ্ডবেশ্বর-এর সোনপুর বাজারি গ্রাম। শনিবারের ঘটনার জেরে রবিবারেও থমথমে গোটা এলাকা।

ভোট মিটতে না মিটতেই উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পান্ডবেশ্বরে। গুরুতর জখম অবস্থায় চার বিজেপি কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে পান্ডবেশ্বরের বাজারি শোনপুর এলাকায় ২৪ প্রহরের ( হরিনাম সংকীর্তন) অনুষ্ঠান ছিল। বিজেপি কর্মী তথা গ্রামবাসী বিনোদ বাউরি জানিয়েছেন, গ্রামে বাদ্যকর ও বাউরি পাড়ার মধ্যে সামান্য অশান্তি হয়। যা পরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়।
দুই পাড়ার মধ্যে শুরু হয় ইট-বৃষ্টি। ঝামেলা গ্রামের মধ্যে পুলিশের মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য চার বিজেপি কর্মী ঘটনাস্থলে যান। অভিযোগ, এরপরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় এবং লাঠিবাঁশ নিয়ে তাঁদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় পান্ডবেশ্বর থানার পুলিশ তাঁদেরকে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
সেই মুহূর্তে পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে এলাকাবাসী তথা বাদ্যকর পাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী বলে পরিচিত বাপ্পা বাদ্যকর জানিয়েছে বাউরি পাড়ার লোকেরা নাম কীর্তন অনুষ্ঠানে গিয়ে ঝামেলা পাকায়। এরপরই বাউরি পাড়ার লোকেরা উল্টে বাদ্যকর পাড়ার লোকেদের ওপর হামলা চালায় বলে পাল্টা অভিযোগ করেছে বাপ্পা বাদ্যকর।
যদিও এই ব্যাপারে কোনও পক্ষই এখনও পর্যন্ত থানায় লিখিত আকারে কোনও অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে রবিবার সকালে ঘটনা যান ভূমিপত্র অধিকার মঞ্চের জেলা সভাপতি নিতাই বাউরি। তিনি এলাকায় শান্তির বার্তা দেন। পাশাপাশি তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক ঝামেলা নয়, দুই পাড়ার মধ্যে সামান্য বচসা তার থেকে হাতাহাতি। তিনি এও বলেন এই ঘটনায় যারাই দোষী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এব্যাপারে তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications