শিব ঠাকুরের মামলায় জামিন পেলেও অনুব্রত মণ্ডলের ঠিকানা আসানসোল জেলই

শিব ঠাকুরের মামলায় জামিন পেলেও অনুব্রত মণ্ডলের ঠিকানা আসানসোল জেলই

জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শিব ঠাকুরের উপর মারধরের মামলাতে জামিন পেলেন তৃণমূলের বেতাজ বাদশা। যদিও আজ মঙ্গলবার নতুন করে পুলিশের তরফে অনুব্রতকে হেফাজতে আবেদন জানানো হয়। আরও বেশ কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে।

সেই কারণে নতুন করে সাতদিনের জন্য তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিতে চান দুবরাজপুর পুলিশ। কিন্তু সমস্ত তথ্য খতিয়ে দেখার পর পুলিশের আবেদন খারিজ করে দেয়। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করে।

ফের ফিরবেন আসানসোল আদালতে

ফের ফিরবেন আসানসোল আদালতে

জামিন মিললেও এখনই অস্বস্তি কাটছে না অনুব্রত মণ্ডলের। গরু পাচার মামলাতে আগেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এমনকি এরপর জেলের মধ্যেই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে আরও এক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরু পাচার মামলাতে লেনদেন সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতেই অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় সংস্থা। এজন্যে দিল্লি নিয়ে যেতে চাইলেও আইনি লড়াই জারি রয়েছে। আর এই আইনি লড়াইয়ের মধ্যেই তৃণমূল নেতাকে মারধরের মামলাতে দুবরাজপুর থানার পুলিশ অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। যা নিয়ে নয়া বিতর্ক তৈরি হয়।

আজ কি হল?

আজ কি হল?

সাতদিনের পুলিশ হেফাজত শেষে আজ মঙ্গলবার ফের একবার আদালতে তোলা হয় অনুব্রতকে। পুলিশের তরফে আদালতে বেশ কিছু তথ্য দেওয়া হয়। পুলিশের গত্রফে সরকারি আইনজীবী জানান, গত কয়েকদিন ধরে তেমন কোনও তথ্য দেননি অনুব্রত। কিন্তু আজ সকালে মুখ খোলেন তিনি। বেশ কিছু তথ্য দেন। ফলে এই বিষয়ে আরও তথ্য এবং উত্তর জানার প্রয়োজন রয়েছে বলে জানায় পুলিশ। এমনকি এদিন পুলিশের তরফে আদালতে কেস ডায়েরি পেশ করা হয়। যদিও তাৎপর্যপূর্ণ ভাবে যে জায়গাতে এই ঘটনা সেখানে এখনও পুলিশ যায়নি। দীর্ঘ সওয়াল জবাব শেষে যদিও আদালত অনুব্রতকে জামিন মঞ্জুর করে।

তথ্য জোগার করে ইডি

তথ্য জোগার করে ইডি

দিল্লির নিম্ন আদালত ইতিমধ্যে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এরপরের দিনেই একবছর আগের একটি মামলাতে অনুব্রতকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এমনকি নিজেদের হেফাজতেও নিয়ে নেয়। ইডি মনে করছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া আটকাতেই এহেন ব্যবস্থা। আর এরপরেই এই বিষয়ে যাবতীয় নথি নেয় তদন্তকারী সংস্থা। তাও প্রায় আইনি লড়াই করে সেই নথি নিতে হয়। আর এরপরেই আজ সেই মামলাতে জামিন পেয়ে গেলেন অনুব্রত। আগামী ১লা জানুয়ারি ফের এই মামলাতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+