আড়াই বছরেই বিস্ময়কর মেধা আদিলের, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সম্মান
গোটা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। একরত্তিতে নিয়ে এক এক সময় কালঘাম ছুটে যায় বাবা - মায়ের। তবে তার জন্য বাবা - মা কম গর্বিত নন। আশপাশের প্রতিবেশী, আত্মীয়স্বজনরাও গর্বিত ওই শিশুকে নিয়ে৷
কিন্তু কী এমন করল সে? কী কী করেনি সে? সেই প্রশ্ন বরং করা ভালো৷ মুখে গড়গড় করে কথা বলে যাচ্ছে। আর তার মেধা, স্মরণশক্তিও বেশ নজর কাড়ার মতোই। আর সেই স্মরণের জন্যই তো বিশেষ সম্মান তার বাড়ি চলে এসেছে।

বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামে। নিতান্তই অখ্যাত একটি গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা আড়াই বছরের আদিল রহমান। বিভিন্ন জীবজন্তু, পশুপাখির নাম তার কণ্ঠস্থ। শুধু তাইই নয়, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ইংরাজি মাসের নাম, জাতীয় প্রতীক সহ আরও অনেক কিছুই সে পটাপট বলে দিতে পারে।
কেবল কী তাই, একাধিক বাংলা ছড়া, কবিতাও সে গড়গড় করে বলে দিতে পারে। ছোট থেকেই এই বিশেষ ক্ষমতার আঁচ বাবা- মা পেয়েছিলেন। শোনার অনেক ইচ্ছা আছে ছোট্ট আদিলের। এক সময় বাবা- মা শুনতে পারে, সেইসব আদিল নিজের মনেই আউড়ে যাচ্ছে।
সেই আদিল এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস- এর পক্ষ থেকে সম্মানিত হল। তার এই এত অল্প বয়সেই এই প্রতিভায় বিস্ময় প্রকাশ করেছেন সকলেই। আড়াই বছরের আদিল রহমানের সাফল্য গর্বিত মা ও বাবা।
জীবজন্তুর নাম, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের নাম, ইংরাজি মাসের নাম, জাতীয় প্রতীক , ও বাংলায় বেশ কিছু কবিতার আবৃতি সহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস- এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে।ইন্ডিয়া বুক অফ রেকর্ডস - এর পক্ষ থেকে তাকে মেডেল মানপত্র এবং একটি বই দিয়ে সম্মানিত করা হয়েছে।
ওই শিশুর বাবা ও মা জানিয়েছেন, নভেম্বর মাসের শেষ দিকে অনলাইনে ওই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্তানকে। বিভিন্ন বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার পর তাকে সংস্থার পক্ষ থেকে নির্বাচিত করা হয়। তার মানপত্র মেডেল ও উপহার পাঠিয়ে দেওয়া হয় ক্যুরিয়রের মাধ্যমে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications