৩৫ ফুটের রাস্তা কমে এখন ১৫ ফুট, জবর দখল সরাতে অন্ডালে উদ্যোগ প্রশাসনের

উখড়া পঞ্চায়েতের উখড়া বাজারের রাস্তা জরিপ করতে এসেই চক্ষু চড়কগাছ। ৩৫ ফুটের রাস্তা কমে দাঁড়িয়েছে ১৫ ফুট। সৌজন্য জবরদখল করে রাস্তায় ব্যবসা।

সরকারি জমি দখলমুক্ত ও অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দিয়েছেন নির্দেশ দ্রুত ব্যবস্থা নেওয়ার।

business

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার অন্ডালের উখড়া বাজারে রাস্তা দখল মুক্ত করতে উদ্যোগী হয় প্রশাসন। জমি জরিপের কাজ শুরু করল উখড়া পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেম্বার অব কমার্স ও পুলিশের উপস্থিতিতে চলছে রাস্তা জরিপের কাজ।

সরকারি জমি দখলমুক্ত ও অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যান্য জায়গার মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল উখড়া পঞ্চায়েত।

শুক্রবার সকাল থেকে শুরু হয় বাজারের রাস্তা জরিপের কাজ। রাস্তা দখল করে অবৈধ নির্মাণ গুলি চিহ্নিত করা হল এদিন। জরিপের কাজ শেষ হলে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হবে। অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হবে বলে জানান উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে।

উপপ্রধান শরণ সাইগল, ও তৃণমূল নেতা রাজু মুখার্জীরা রীতিমতো হতবাক এদিন। উখড়া বাজারের এনএসবি রোডের নেতাজি স্ট্যাচু থেকে সিনেমা হল মোড় পর্যন্ত সরকারি দস্তাবেজে রাস্তাটি হচ্ছে কোথাও ৩৩ কোথাও ৩৫ ফুটের। অবৈধ নির্মাণ আর দখলদারির ফলে বর্তমানে সেই রাস্তা কমে কোথাও ১৮ ফুট কোথাও ১৫ ফুটে এসে ঠেকেছে। রাস্তা দ্রুত দখল মুক্ত করা হবে বলে জানান তারা।

উখড়া বাজারের রাস্তার ওপর বসে ফলের ব্যবসা করেন অজিত মুদি। তিনি বলেন, পঞ্চায়েতের এই উদ্যোগকে তিনি সমর্থন করেন। রাস্তা সম্প্রসারণ হলে তাদের দোকানের অনেক অংশ ভাঙা যাবে। তাতে অসুবিধা হবে।

উখড়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধি মনোজ সরাফ জানান, পঞ্চায়েতের এই উদ্যোগে তারা পাশে আছে। রাস্তা জরিপের সময় দেখা গেল উখড়া এনএসবি রোডের বেশিরভাগ বড় দোকান ও ছোটখাটো দোকানও রাস্তায় চলে এসেছে। কোনও রকম অশান্তি এড়াতে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+